মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত ২ সন্দেহভাজন উধাও হাসপাতাল থেকে

৩৬০ এর অঙ্ক পেরিয়ে গিয়েছে চিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এদিকে, চিন থেকে বিশ্বের একের পর এক দেশে ক্রমাগত বাড়ছে 'করোনা ভাইরাস' এর আতঙ্ক। আর তা ছড়িয়ে পড়তেই ভারতের কেরলে তৃতীয় ব্যক্তির দেহে মিলেছে এই ভাইরাস। অন্যদিকে করোনা আক্রান্ত সন্দেহে মধ্যপ্রদেশের হাসপাতালে ভর্তি ছিলেন ২ জন। এদিন খবর মেলে যে তাঁরা দুই জনেই হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছেন।

 কী ঘটেছে?

কী ঘটেছে?

উহানের বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে গিয়েছিলেন মধ্যপ্রদেশের ২০ বছর বয়সী এক যুবক। আর সেখান থেকে ফিরতেই তাঁর দেহে করোনা রয়েছে বলে সন্দেহ হয়। আর তার জেরে তাঁকে ঘিরে জল্পনা শুরু হয়। মুহূর্তে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। দেখা যায়, করোনার উপসর্গ কাশি, সর্দি ও গলা ব্যথা সহ একাধিক সমস্যা ওই যুবকের মধ্যে রয়েছে। মুহূর্তে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

 যুবক পলাতক!

যুবক পলাতক!

এরপরই হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। হাসপাতালে ভর্তির পর মুহূর্তে যুবকে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। এদিকে, হাসপাতালে ভর্তির পরই ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তা ঘিরেই আতঙ্ক গ্রাস করেছেন মধ্যপ্রদেশের উজ্জয়নীর হাসপাতাল চত্বরে।

পলাতক আরও এক

পলাতক আরও এক

শুধু একজন নয়, মধ্যপ্রদেশে হাসপাতালে ভর্তি হওয়া আইসোলেশন ওয়ার্ড থেকে আরও এক যুবক পালিয়েছেন। জানা গিয়েছে ,তাঁর দেহেও রয়েছে করোনা ভাইরাস রয়েছে বলে জল্পনা। এই যুবক কয়েকদিন আগেই চিন থেকে জব্বলপুরে এসেছিলেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+