করোনা আতঙ্ক দূরে সরিয়ে CAA-র প্রতিবাদে চেন্নাইয়ে পথে নামলেন হাজারো প্রতিবাদী

করোনা আতঙ্ক দূরে সরিয়ে CAA-র প্রতিবাদে চেন্নাইয়ে পথে নামলেন হাজারো প্রতিবাদী

করোনা ভাইরাসের সংক্রমণে আশঙ্কা উপেক্ষা করেই সিএএ-র প্রতিবাদে পথে নামলেন হাজারও প্রতিবাদী। চেন্নাইয়ে একটি অরাজনৈতিক ইসলামিক সংগঠনের ডাকে সিএএ প্রতিবাদে মিছিলে সামিল হন হাজারো মানুষ। জেল ভরো আন্দোলনের নামে দিয়ে অসংখ্য বৃদ্ধা, শিশু, মহিলা প্রতিবাদে সমবেত হয়েছেন মাদ্রাজ হাইকোর্টের সামনে।

সিএএ প্রতিবাদে মিছিল

সিএএ প্রতিবাদে মিছিল

করোনা সংক্রমণ যখন লাফিয়ে বাড়ছে দেশে তখন সব উপেক্ষা করেই সিএএ-র প্রতিবাদে চেন্নাইয়ে পথে নামলেন অসংখ্য মানুষ। অরাজনৈতিক ইসলামিক সংগঠন তামিলনাড়ু তোহিদ জামাতের ডাকে এই মিছিলে সামিল হয়েছেন, বৃদ্ধা, মহিলা, শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ। মাদ্রাজ হাইকোর্টের সামনে সমেত হয়ে তাঁরা স্লোগান দিচ্ছেন, 'করোনা ২ জনকে মারবে কিন্তু সিএএ ৮০ জনকে মারবে। কাজেই নিজের দেশেই শরণার্থী হয়ে বেঁচে থাকার চেয়ে করোনায় মরে যাওয়া ভাল'।

করোনা আতঙ্ক তামিলনাড়ুতে

করোনা আতঙ্ক তামিলনাড়ুতে

এদিকে করোনা ভাইরাসের আতঙ্কে তামিলনাড়ু সরকারও ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব স্কুল কলেজ, অফিস আদালত বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। এমনকী ৩১ মার্চ পর্যন্ত মিটিং, মিছিল, সমাবেশ থেকে বিরত থাকারও নির্দেশিকা জারি করা হয়েছিল। সরকারের তরফে কোনওরকম মিটিং মিছিলেন অনুমতি দেওয়া হবে না বলেও নির্দেশিকা জারি করা হয়। জন সাধারণকেও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। তার পরেও চেন্নাইয়ে এই সিএএ বিরোধী মিছিল উদ্বেগ বাড়িয়েছে।

করোনা আতঙ্কে স্থগিত আন্দোলন

করোনা আতঙ্কে স্থগিত আন্দোলন

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় চেন্নাইয়ের ওয়াশেরমনপেটের সিএএ বিরোধী আন্দোসন স্থগিত রাখার সিন্ধান্ত নেয় উদ্যোক্তারা। তাঁরা জানিয়েছিলেন করোনা ভাইরাসের সংক্রমণ কমলে ফের আন্দোলন শুরু হবে। তারপরেই বুধবার সিএএ-র প্রতিবাদে পথে নামেন অসংখ্য মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+