পুজোর বাজার নিয়ে চিন্তা কী! অ্যামাজনের 'গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল ২০২০ সেল' শুরু হতে চলেছে

পুজোর বাজার নিয়ে চিন্তা কী! অ্যামাজনের 'গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল' শুরু হতে চলেছে

উৎসবের আমেজে অ্যামাজন নিয়ে এল ' গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল ২০২০ সেল'। করোনার আবহে ঘরবন্দি বাঙালির সামনেই প্রাণের উৎসব দুর্গাপুজো। আর তার আগে কেনাকাটার ধুম তো লেগেই রয়েছে। সেই দিক থেকে মুশকিল আসান করে ঘরে বসে কেনাকাটার সুযোগ এনে দিল অ্যামাজন। এই অফারে কানাড়া, মালয়ালম, তামিল ,তেলুগু ভাষার মাধ্যমেও কেনাকাটার সুযোগ এনে দিয়েছে সংস্থা।

পুজোর বাজার নিয়ে চিন্তা কী! অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল শুরু হতে চলেছে

সামনেই দুর্গাপুজো। সঙ্গে রয়েছে নবরাত্রি, তারপর রয়েছে, কালীপুজো, ধনতেরস। এমন এক মরশুমে অ্যামাজন ৯০০ টি নতুন প্রোডাক্ট নিয়ে আসছে ' গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল ২০২০ সেল'এ।একদিকে করোনার দানবীয় হানা , অন্যদিকে উৎসব,সঙ্গে রয়েছে বিয়ের মরশুম। এই পরিস্থিতির মাঝে ' গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল ২০২০ সেল' ঘিরে পারদ চড়ছে অনলাইন শপারদের মধ্যে!

আপনি যদি অ্যামাজনের প্রাইম মেম্বার হন , তাহলে ১৬ অক্টোবর থেকেই 'গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল' এ যোগ দিতে পারবেন। আর তা না হলে ১৭ অক্টোবর থেকে অ্যামাজনের এই সবচেয়ে বড় কেনাকাটার আসরে আপনি অংশ নিতে পারবেন।

৬.৫ লাখ বিক্রেতা এই আসরে এবার অ্যামাজনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। সঙ্গে থাকছে ৪ কোটি পণ্যের সমাহার। ছোট থেকে বড় সমস্ত রকমের বিক্রেতারা যেমন সুযোগ পাবেন, তেমনই ক্রেতারাও উৎসবের আমেজে জমিয়ে কেনাকাটা করতে পারবেন এই আসরে।

যাঁদের এইচডিএফসি ডেবিট কার্ড রয়েছে তাঁরা অ্যামাজনের এই অফারে ১০ শতাংশ ছাড় পাবেন। এই আসরে ৯০০ টি নতুন পণ্য লঞ্চ হচ্ছে। স্যামসং, অ্যাপেল, বায়োটিক, লেকমে , হনার, ম্যাগি, পিটার ইংল্যান্ড , এলজি, জাবর, ইউরেকা ফোর্বসে সহ বহু ধরনের ব্র্যান্ড এই অফারে একই ছাতার তলায় আসবে।

প্রসঙ্গত,নিয়েলসনের সমীক্ষা বলছে ৮৫ শতাংশ এসএমবি বিক্রেতারা অ্যামাজনের হাত ধরে নতুন ক্রেতা পেতে চাইছে। লকডাউনে পিছিয়ে পড়েও ব্যবসাকে অ্যামাজনের হাত ধরে টেনে তুলতে আশাবাদী ৭৪ শতাংশ বিক্রেতা। করোনার আবহে এই অফার যেমন ক্রেতাদের কাছে ঘরে বসে কেনার সুযোগ, তেমনই বিক্রেতাদের কাছেও বড় সুযোগ নতুন ক্রেতা নিজের কাছে আনবার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+