প্রতিবন্ধী বাচ্চার সঙ্গে Indigo-ব্যবহারে ক্ষুব্ধ মন্ত্রক! তদন্তে সংস্থারই দোষ পেল DGCA
ফের বিতর্কে ইন্ডিগো এয়ারলাইন! গত সপ্তাহে বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে। রাঁচি বিমানবন্দরে এক প্রতিবন্ধী বাচ্চাকে বিমানে উঠতে না দেওয়ার অভিযোগ সামনে আসে। যা নিয়ে চরম বিতর্কে পড়ে যান ইন্ডিগো। ঘটনার পূ
ফের বিতর্কে ইন্ডিগো এয়ারলাইন! গত সপ্তাহে বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে। রাঁচি বিমানবন্দরে এক প্রতিবন্ধী বাচ্চাকে বিমানে উঠতে না দেওয়ার অভিযোগ সামনে আসে। যা নিয়ে চরম বিতর্কে পড়ে যান ইন্ডিগো। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয় অসামরিক বিমানমন্ত্রকের ডিজিসিএ'র তরফে।

আর এই বিতর্কের মধ্যেই আজ সোমবার এই ঘটনা প্রসঙ্গে বিমান চলাচল নিয়ন্ত্রক জানিয়েছে যে প্রাথমিকভাবে ইন্ডিগোকে নিয়ম লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। শুধু তাই নয়, কারণ জানিয়ে নোটিশও দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ডিজিসিএ'র তরফে।
যদিও ইন্ডিগোর দাবি, ওই বাচ্চাটিই নাকি বিমানে উঠতে ভয় পাচ্ছিল। এমনকি ঘাবড়ে গিয়েছিল বলেও দাবি করা হয়। কিন্তু ডিজিসিএ'র তদন্তে অন্য তথ্যই উঠে এসেছে বলে খবর। কেন্দ্রীয়মন্ত্রী জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া এই ঘটনা'র পরেই টুইট করেন। তাঁর তত্ত্বাবধানেই সমস্ত তদন্ত হবে বলেও জানান কেন্দ্রীয়মন্ত্রী। যদিও এরপরেই এই ঘটনার জন্যে ইন্ডিগোর তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। তবে মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই ধরণের ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।
সোমবার সিদ্ধিয়া বলেন, এই ধরণের ঘটনা বরদাস্ত করা হবে না। কোনও ব্যক্তি যাতে এই ধরণের ঘটনার মধ্যে দিয়ে না যায় তা খেয়াল রাখার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, পুরো ঘটনা'র তদন্তের সঙ্গে আমি নিজে জড়িয়ে রয়েছি। যদিও এই তদন্ত শেষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি কেন্দ্রীয়মন্ত্রীর। অন্যদিকে এই ঘটনায় ক্ষুব্ধ শিশু অধিকার কমিশনও। এই ঘটনায় ইন্ডিগোর বিরুদ্ধে এফআইআর দায়ের করার সুপারিশ করেছে।
তবে এই বিতর্কের মধ্যে পড়ে মুখ খুলেছেন ইন্ডিগো সিইও। ইতিমধ্যে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন তিনি। এমনকি ওই পরিবারের সমস্যা হওয়ার জন্যে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে সংস্থার তরফে। ক্ষমা চাইলেও এই ঘটনার সাফাই দিতে ছাড়েনি ইন্ডিগো! তাঁরা জানাচ্ছে, প্রতিবন্ধী ওই বাচ্চাটি গত সাত মে তাঁর পরিবারের সঙ্গে বিমানে চড়তে পারেনি। কারণ হিসাবে ভয় পাওয়াকে দায়ি করেছে সংস্থা। সংস্থার কর্মীরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকে শান্ত করার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি বলে দাবি তাঁদের।
পাশাপাশি আরও কিছু ব্যাখ্যা এই ঘটনা প্রসঙ্গে দেওয়া হয়েছে ইন্ডিগোর তরফে। সংস্থার দাবি, যাত্রীদের যাতে কোনও ধরণের সমস্যা না হয় সেদিকে নজর রাখা হয়। শুধু তাই নয়, বছরে কত প্রতিবন্ধী মানুষ তাঁদের বিমানে চড়ে সে সংক্রান্তও তথ্যও তুলে ধরা হয়েছে সংস্থার তরফে।












Click it and Unblock the Notifications