চিকিৎসক কাফিল খানকে ঘিরে হাইভোল্টেজ মামলায় এলাহাবাদ হাইকোর্টের বড়সড় রায়

চিকিৎসক কাফিল খানকে ঘিরে হাইভোল্টেজ মামলায় এলাহাবাদ হাইকোর্টের বড়সড় রায়

উত্তরপ্রদেশের চিকিৎসক কাফিল খানের বিরুদ্ধে ওঠা ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা একের পর এক অভিযোগ ঘিরে মামলা চলছিল। আর সেই মামলাতেই কাফিল খানকে অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

চিকিৎসক কাফিল খানকে ঘিরে হাইভোল্টেজ মামলায় এলাহাবাদ হাইকোর্টের বড়সড় রায়

এলাহাবাদ হাইকোর্ট এদিন সরকারকে জানিয়ে দিয়েছে, অবিলম্বে কাফিল খানকে ছেড়ে দিতে হবে। সিএএ প্রতিবাদ ঘিরে বছরের শুরুতেই কাফিল খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। এনএসএ-র আওতায় ফেব্রুয়ারি মাসে তাঁকে আটক করা হয়। তারপর থেকে শুরু হয় মামলা।

এর আগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ প্রতিবাদে সরব হন কাফিল খান। এরপরই তাঁর বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ ওঠে। এদিকে, মুম্বই থেকে সেই সময় তাঁকে গ্রেফতার করা হয়। তারপর সেখান থেকে আলিগড় আনা হয় এই শিশু চিকিৎসককে। সেখান থেকে মথুরার কাছের এক জেলে বন্দি রাখা হয় কাফিল খানকে । আর সেখান থেকেই তাঁকে মুক্তি দিতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+