এনপিআর-এর জন্য ফের বিজ্ঞপ্তি জারি সব রাজ্যের সরকারের, বাদ গেল শুধু বাংলা-কেরল

এনপিআর-এর জন্য ফের বিজ্ঞপ্তি জারি সব রাজ্যের সরকারের, বাদ শুধু বাংলা-কেরল

এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার নিয়ে পুনরায় বিজ্ঞপ্তি জারি করেছে দেশের সবকটি রাজ্য। বাদ শুধু পশ্চিমবঙ্গ ও কেরলের নাম। এই দুটি রাজ্যের বর্তমান সরকারই একমাত্র এই বিষয়ে তাদের আপত্তি জানিয়ে বিজ্ঞপ্তি পুনরায় জারি করেনি। এমনটাই কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে।

নেই বাংলা কেরলের নাম

নেই বাংলা কেরলের নাম

সরকারি সূত্রে খবর, প্রিন্সিপাল সেনসাস অফিসারের কাছে প্রত্যেকটি রাজ্য নিজেদের অবস্থানের কথা জানিয়েছে। তার মধ্যে নেই বাংলার নাম। নেই কেরলের নামও।

তহবিল মঞ্জুর কেন্দ্রীয় মন্ত্রিসভার

তহবিল মঞ্জুর কেন্দ্রীয় মন্ত্রিসভার

কেন্দ্রীয় জনগণনার নিয়মে স্পষ্ট করে বলা হয়েছে, ভুল তথ্য দিলে জরিমানাও গুনতে হবে। এনপিআরের জন্য গত বছরের ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা ৩৫০০ কোটি টাকার তহবিল মঞ্জুর করেছে।

শুরু হয় ইউপিএ আমলে

শুরু হয় ইউপিএ আমলে

ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের প্রথম তথ্যটি ২০১০ সালে ইউপিএ সরকার থাকাকালীন সংগৃহীত করা হয়েছিল। সেই সময় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম। প্রত্যেক দশ বছর অন্তর এই তথ্য সংগ্রহ করা হয়। এনপিআর-এর মধ্যে দেশে বসবাসকারী প্রত্যেকটি মানুষের তথ্য থাকে। সেটা জাতীয় স্তরে, রাজ্য স্তরে, জেলায এমনকী গ্রাম স্তরেও হতে পারে।

এনপিআর নাগরিকত্বের রেজিস্ট্রেশন নয়

এনপিআর নাগরিকত্বের রেজিস্ট্রেশন নয়

ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আদতে নাগরিকত্বের রেজিস্ট্রেশন নয়। কারণ এর মধ্যে ভারতে বসবাসকারী বিদেশিদের তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। ভারতের ছয় মাস বা তার বেশি সময় ধরে থাকা বিদেশিদের নামও ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের অন্তর্ভুক্ত করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+