রাত পোহালেই ভারত বনধ! নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে রাজ্যগুলিকে ‘বিশেষ’ নির্দেশ কেন্দ্রের
রাত পোহালেই ভারত বনধ! নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে রাজ্যগুলিকে ‘বিশেষ’ নির্দেশ কেন্দ্রের
রাত পোহালেই স্তব্ধ হতে চলেছে গোটা ভারত। এদিকে কেন্দ্র-কৃষক ৫ দফা বৈঠকের পর এখনও অধরা সমাধান সূত্র। নিজেদের দাবিতে অনড় দুপক্ষই। এদিকে নয়া কৃষি আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলনের রাস্তা থেকে পিছু হটবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা। এমতাবস্থায় আগামীকাল ৮ ডিসেম্বর কৃষকদের ডাকা ভারত বনধকে ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। এবার তা নিয়ে রাজ্যগুলির কাছে বিশেষ নির্দেশাবলী পাঠালো কেন্দ্র।

এদিকে ইতিমধ্যেই কৃষকদের ডাকা বনধ সমর্থন করেছে পশ্চিমবঙ্গ, তেলেঙ্গেনা, দিল্লির মতো একাধিক বিজেপি বিরোধী রাজ্য। বনধ সমর্থন করেছে কংগ্রেস, এনসিপি, ডিএমকে, এসপি, টিআরএস, তৃণমূল-কংগ্রেস এবং বামেরাও। সে কথা মাথায় রেখেই নয়া বনধ ব্যর্থ করতে নয়া কৌশল নিল কেন্দ্র। বর্তমানে বনধ নিয়ে রাজ্যগুলির কাছে কেন্দ্রের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে তা মঙ্গলবার দিনভর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করার নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি বনধকে কেন্দ্রে করে কোনোভাবেই যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়, পাশাপাশি গোটা দেশে যাতি 'শান্তির বাতাবরণ’ বজায় থাকে সেই বিষয়েও বিশেষ ভাবে ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্র।
সোমবারই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি বনধ চলাকালীন সময়ে করোনা বিধি লঙ্ঘনেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সমস্ত জমায়েত, বিক্ষোভ প্রদর্শন যাতে বিধি মেনে হয় তাও দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যগুলির উপরেই।












Click it and Unblock the Notifications