নেহেরু মেমোরিয়াল মিউজিয়ামের পূনর্গঠনে সরকারি প্যানেল থেকে বাদ সমস্ত কংগ্রেস নেতারা
নেহেরু মেমোরিয়াল মিউজিয়ামের পূর্ণগঠনে সরকারি প্যানেল থেকে বাদ সমস্ত কংগ্রেস নেতারা
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এবার নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম ও গ্রন্থাগার সোসাইটি বা এনএমএমএল-র পুনর্গঠন করতে চলেছে। এই বিষয়ে মঙ্গলবার জারি করা সরকারি নির্দেশিকা অনুযায়ী,এখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সোসাইটির সভাপতি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ-সভাপতির দায়িত্ব নিতে চলেছেন।

সূত্রের খবর, এই নতুন সিদ্ধান্তের ফলে বর্তমান ওই কমিটিতে কংগ্রেসের তরফ থেকে আর কোনও প্রতিনিধিত্ব থাকছে না। পাশাপাশি কেন্দ্র সরকারের তরফে জারি করা নতুন নির্দেশিকার মাধ্যমে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খড়গ, জয়রাম রমেশ এবং করণ সিংকে।
সরকারি ওই নতুন প্যানেলটিতে সদস্য হিসাবে থাকবেন টেলিভিশন সাংবাদিক রজত শর্মা এবং কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের চেয়ারপার্সন প্রসূন জোশি। পাশাপাশি ওই প্যানেলে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নির্মলা সিথারমন, রমেশ পোখরিয়াল, প্রকাশ জাভাদেকার, ভি মুরালিধরন এবং প্রহ্লাদ সিং প্যাটেলয়। একই সাথে থাকছেন আইসিসিআরের চেয়ারম্যান বিনয় সাহস্রবুধ, প্রসার ভারতীর চেয়ারম্যান এ সূর্য প্রকাশ। ব্যয়, সংস্কৃতি ও নগর বিষয়ক দফতরের সম্পাদকেরাও এই নতুন কমিটির সদস্যপদ পাচ্ছেন।আগামী পাঁচ বছরের জন্য ওই কমিটির কার্যক্রমও ইতিমধ্যে ঠিক করা হয়েছে। পাশাপাশি নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান সদস্যরা তাদের পদে আসীন থাকবেন বলেও জানানো হয়েছে মোদী সরকারের ওই নির্দেশিকায়।
কিছু দিন আগেই শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্য আলাদা একটি জাদুঘর তৈরির পরিকল্পনা করা হয় কেন্দ্র সরকারের তরফে। তখন এনএমএমলের তদানন্তীন চার সদস্যকে বিরোধিতা করতেও দেখা যায়। তারপরই কেন্দ্র তাদের সরিয়ে বিজেপি ঘনিষ্ঠ টেলিভিশন সাংবাদিক অর্ণব গোস্বামী, প্রাক্তন পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর, বিজেপির আইন প্রণেতা বিনয় সাহস্রবুদ্ধ এবং আইজিএনসিএর চেয়ারম্যান রাম বাহাদুর রাইকে এনএমএমএল সোসাইটির সদস্য হিসাবে নিয়োগ করে। এবার দেশের প্রথম প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা জহরলাল নেহেরুর নামাঙ্কিত জাদুঘরটির পুনর্নির্মাণের ক্ষেত্রে সমস্ত কংগ্রেস সদস্যদের সরিয়ে বিজেপি ঘনিষ্ঠ মুখদের সামনে নিয়ে আসার জেরে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications