মুঘলসরাই, ফৈজাবাদের তালিকায় এবার আলিগড়ও! পরিবর্তন করে নতুন নামে সিলমোহর
এবার উত্তর প্রদেশের এলাহাবাদ, মুঘলসরাই এবং ফৈজাবাদের তালিকায় যুক্ত হতে যাচ্ছে আলিগড়। আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন সর্বসম্মতিক্রমে আলিগড়কে হরিগড় নামকরণ করার একটি প্রস্তাব পাশ করেছে। এবার প্রস্তাবটি অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হবে।
আলিগড়ের মেয়র প্রশান্ত সিংগাল জানিয়েছেন, শহরের নাম পরিবর্তনের দাবি দীর্ঘদিনের। যদি আলিগড়ের নাম হরিগড় করা হয়, তাহলে সেই শহরের তালিকায় যোগ দেবে উত্তর প্রদেশের অন্য শহরগুলিও যেগুলির নাম পরিবর্তন করা হয়েছে।

প্রসঙ্গত এর আগে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়েছে। মুঘলসরাইয়ের নাম পরিবর্তন করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর এবং ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা করা হয়েছে।
এর আগে ২০২১ সালে আলিগড় জেলা পঞ্চায়েত আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার একটি প্রস্তাব পাশ করে। প্রকাশিত খবর অনুযাযী, এর আগেও ১৯৭০ সাল নাগাদ আলিগড়ের নাম পরিবর্তনের দাবি উঠেছিল। তৎকালীন হানা সংঘ পার্টির আলিগড় ইউনিট এর নাম পরিবর্তন করে হরিগড় রাখার দাবি তুলেছিল। এছাড়াও অনেক ভিএইচপি নেতা দাবি করেছেন, হিন্দু পুরানে উল্লেখিত স্থানটির নাম হরিগড়।
ইতিহাস ঘাটলে দেখা যায়, খ্রিস্টীয় ১৩ শতক থেকে আলিগড়ের নাম ছিল কোল বা কোয়েল। এরপর ১৭৪০-এর দশকে মুঘল সেনাপতি মির্জা নাজাফ এর নাম পরিবর্তন করে আলিগড় রাখেন।
আলিগড়ের মেয়র জানিয়েছেন, সোমবার একটি বৈঠকে আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব রাখা হয়েছিল। এই প্রস্তাবে সব কাউন্সিলর সমর্থন করেছেন। এখন এই প্রস্তাব রাজ্য প্রশাসনের কাছে পাঠানো হবে। তাঁদের দাবি পূরণ হবে বলেই আত্মবিশ্বাসী মেয়র।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications