দেশের বিমানবন্দরগুলিতে আধার কার্ড নিয়ে চালু হতে পারে এই নিয়মটি
গোপনীয়তা রক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা সবে মাত্র ঘোষণা করেছে সুপ্রিমকোর্ট। আর সুপ্রিমকোর্টের এই ঐতিহাসিক রায়দানের দিনই, আধার নিয়ে উঠে এল আরেক তথ্য ।
গোপনীয়তা রক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা সবে মাত্র ঘোষণা করেছে সুপ্রিমকোর্ট। আর সুপ্রিমকোর্টের এই ঐতিহাসিক রায়দানের দিনই, আধার নিয়ে উঠে এল আরেক তথ্য । জানা গিয়েছে, এবার থেকে বিমানবন্দরে 'এন্ট্রিপাস' দিয়ে প্রবেশের জন্য বাধ্যতামূলক হতে পারে আধার কার্ড।
বিমানবন্দরে পাস পেতে গেলে এবার থেকে আধারের মাধ্যমে পরিচয় যাচাইয়ের রাস্তায় যেতে চলছে কেন্দ্র। এই পাস এক একসপ্তাহ পর্যন্ত কার্যকরি থাকবে বিমানবন্দরে ঢোকার ক্ষেত্রে। উল্লেখ্য, যাঁরা বিমাবন্দরে কর্মরত, যেমন সেখানের কর্মী , গ্রাউন্ড স্টাফ, পাইলট, ক্যাটারার, এবং নিরাপত্তা রক্ষীদের এন্ট্রিপাস দেওয়া হয়। এছাড়াও মন্ত্রীদের প্রতিনিধিরা, দূতাবাসের সদস্যরা পেয়ে থাকেন এই পাস।

বিমান বন্দরের বিমানযাত্রীদের এন্ট্রি পাস লাগেনা। ফলে এই এন্ট্রিপাসের বিষয়টির নিয়ম প্রভাব ফেলবে না সাধারন বিমানযাত্রীদের ওপরে। বিমানবন্দরে ঢোকার এন্ট্রি পাস দেওয়ার ক্ষেত্রে অনিয়ম কীভাবে বন্ধ করা যায়, তার রূপরেখা চুড়ান্ত করতে বিসিএএস-এরই এক আধিকারিকের নেতৃত্বে একটি কমিটি গঠন করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সূত্রের খবর, কমিটি সুপারিশ করেছে, সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ নয়, বিমাবন্দরে ঢোকার জন্য এক সপ্তাহের বেশি মেয়াদের এন্ট্রি পাস দেওয়ার ক্ষমতা দেওয়া হোক ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বা বিসিএএসকেই। তার প্রেক্ষিতেই লাগু হতে চলেছে এই নতুন নিয়ম। তবে সুপ্রিমকোর্টের বৃহস্পতিবারের গোপনীয়তা রক্ষার অধিকারের রায়ের পর , আধার মামলায় কোন কী রায় আসে, তার ওপরেই নির্ভর করছে এই নিয়মের লাগু হওয়ার বিষয়টি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications