Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আমি না, পাশে বসা বৃদ্ধাই বিমানে প্রস্রাব করে ফেলেন! হঠাৎ শঙ্করের U-টার্নে চাঞ্চল্য

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব করে দেওয়ার ঘটনায় উত্তাল দেশ! ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। আর সেই মামলাতেই একেবারে চাঞ্চল্যকর মোড়। একেবারে নিজের বক্তব্য থেকে সম্পূর্ণ ভাবে ইউ টার্ন

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব করে দেওয়ার ঘটনায় উত্তাল দেশ! ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। আর সেই মামলাতেই একেবারে চাঞ্চল্যকর মোড়। একেবারে নিজের বক্তব্য থেকে সম্পূর্ণ ভাবে ইউ টার্ন নিলেন শঙ্করবাবু। তাঁর দাবি, তিনি নাকি বিমানে প্রস্রাবই করেননি। আজ শুক্রবার দিল্লির আদালতে তোলা হয় অভিযুক্তকে। আর সেখানেই এমন দাবি করেছেন ওই ব্যক্তি।

হঠাৎ শঙ্করের U-টার্নে চাঞ্চল্য

শুধু তাই নয়, চাঞ্চল্যকর দাবি করে শঙ্কর বলেন, বৃদ্ধা সহযাত্রীই নিজের গায়েই নিজে প্রস্রাব করে ফেলেন। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। এদিন আদালতে সওয়ালে অংশ নিয়ে শঙ্করের আইনজীবী বেশ কয়েকটি তথ্য এবং যুক্তি তুলে ধরেন। সওয়ালে তিনি বলেন, মহিলার আসনে কেবল পেছন থেকে প্রস্রাব করা যেতে পারে এবং কোনও ক্ষেত্রেই আসনের সামনের দিক থেকে প্রস্রাব করা যাবে না।

অভিযোগকারীর পেছনে বসা যাত্রীও এ ধরনের কোনও অভিযোগ করেননি বলেও জানান। আর এহেন যুক্তি তুলে ধরেই শঙ্করকে দোষী নয় বলে দাবি করেন আইনজীবী। অভিযোগকারী তিনি নিজে প্রস্রাব করেছিলেন বলে দাবি করেন।

এমনকি প্রস্টেট সংক্রান্ত একাধিক সমস্যা তাঁর রয়েছে বলেও এদিন দাবি করেন ওই আইনজীবী। আরতা থেকেই ওই বৃদ্ধা ওই কেলেঙ্কারি করে বসেন বলেও জোরাল সওয়াল আইনজীবীর।

উল্লেখ্য, শঙ্কর মিশ্রের বিরুদ্ধে অভিযোগ নভেম্বরে নিউ ইয়র্ক- দিল্লি বিমানে তিনি বিজনেস ক্লাসে নিজের প্যান্টের চেন খুলে এক মহিলার উপর প্রস্রাব করেন। পরে তিনি ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে অনুরোধ করেন যাতে পুলিশে তাঁর বিরুদ্ধে অভিযোগ না করেন ওই সহযাত্রী। তিনি অনুরোধে করার সময়ে জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ করলে তার প্রভাব তাঁর স্ত্রী এবং সন্তানের উপর পড়বে।

যদিও বিষইয়টি সামনে আসার পরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সম্প্রতি শঙ্করকে গ্রেফতার করে দিল্লি পাতিয়ালা কোর্টে তোলা হয়। সেখানে তিনি প্রস্রাব করে নেওয়ার বিষয়টি মেনে নেন। শঙ্কর জানান, মাত্রাতিরিক্ত মদ্যপান করে ফেলার কারনেই এই বিপত্তি। যদিও আজ শুক্রবার পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ওই ব্যক্তি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+