উড়ানের সময় ককপিটে মহিলা বন্ধু! এয়ার ইন্ডিয়ার পাইলটের শাস্তি, বিমান সংস্থাকে বড় অঙ্কের জরিমানা
দিল্লি-দুবাই ফ্লাইটে উড়ানের সময় এক পাইলট ক্কপিটের ভিতরে এক মহিলা বন্ধুকে প্রবেশের অনুমতি দেন। ঘটনাটি ঘটেছিল ২৭ ফেব্রুয়ারি। সেই ঘটনায় এদিন ডিজিসিএ-র তরফে পাইলটকে শাস্তি দেওয়ার পাশাপাশি বিমান সংস্থাকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরপে এদিন বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আল ৯১৫ (দিল্লি-দুবাই) চলার সময় ফ্লাইটের কমান্ডার ককপিটে মহিলা বন্ধুকে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। এক্ষেত্রে ডিজিসিএ-র আইন লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তায় সংবেদনশীল এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় এয়ার ইন্ডিয়াকে জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গক্রমে উল্লএখ করা যেতে পারে এয়ার ইন্ডিয়ারপ সিইও ফ্লাইটের একজন অপারেটিং ক্রু সদস্যের কাছ থেকে এব্যাপারে একটি অভিযোগ পেয়েছিলেন। তারপরেই বিমান সংস্থার তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরেই অভিযোগ কারী ডিজিসিএ-র দ্বারস্থ হন।













Click it and Unblock the Notifications