Air India: বিমান ওড়াতে নারাজ পাইলট, ৩ ঘণ্টা বিমানেই আটকে থাকলেন যাত্রীরা
ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। এবার পাইলট নিজেই বিগড়ে গেলেন। জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণের পর বিমান ওড়াতে রাজি হচ্ছিলেন না পাইলট। তার জেরে জয়পুর বিমানবন্দরে প্রায় ৩ ঘণ্টা আটকে রইলেন যাত্রীরা।
লন্ডন থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে প্রায় ৩৫০ জন যাত্রী ছিল। খারাপ আবহাওয়ার কারণে দিল্লিতে না নিয়ে গিয়ে বিমানটিকে জয়পুরে অবতরণ করানো হয়। ভোর চারটে নাগাদ বিমানটির দিল্লিতে আবতরণ করার কথা ছিল। কিন্তু দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে সেটিকে জয়পুরে অবতরণ করানো হয়।

জয়পুর বিমানবন্দরে ২ ঘণ্টা থাকার পর দিল্লিতে উড়ানের ক্লিয়ারেন্স পায় বিমানটি। কিন্তু তখন বিমানটি ওড়াতে রাজি হচ্ছিলেন না পাইলট। পাইলটের অভিযোগ ছিল তাঁর ডিউটি শেষ হয়ে গিয়েছে। তারপরেও অতিরিক্ত সময় তাঁকে কাজ করতে বলা হচ্ছে। এই নিয়ে পাইলটের সঙ্গে বিমানসংস্থার দীর্ঘক্ষণ টানাপোড়েন চলে।
সেখানে প্রায় ৩ ঘণ্টা আটকে থাকার পর যাত্রীরা বিমানসংস্থাকে বিকল্প ব্যবস্থার অনুরোধ জানান। তাঁদের সড়ক পথে দিল্লি পৌঁছনো ব্যবস্থা করার অনুরোধ জানানো হয় তাঁদের। যাত্রীদের মধ্যে কয়েকজন সড়ক পথে জয়পুর থেকে দিল্লি রওনা হয়ে যান। বাকিরা আবার বিমানে দিল্লি পৌঁছন
গত কয়েক বছর ধরে এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে অভাব অভিযোগ চরমে উঠেছে। কয়েক মাস আগেই এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে যাত্রীদের অভব্যতার আচরমের অভিযোগ ওঠে। তারমধ্যে সবচেয়ে চর্তিত বিষয় ছিল আমেরিকা থেকে দিল্লি গামী উড়ানে যাত্রীর প্রস্রাবকাণ্ড। এয়ার ইন্ডিয়া বিমান কর্তৃপক্ষ পুরো ঘটনা জানার পরেও কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করা হয়।
এই ঘটনার তদন্ত শুরু করেছিল ডিজিসিএ। এবং অভিযুক্তকে গ্রেফতার করার পর এয়ার ইন্ডিয়ার বিমান সংস্থাকে ৩০ লক্ষ টাকা জরিমানা করে ডিজিসিএ। তারপরেই আবার বিমানের পাইলট এবং কেবিন ক্রুদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হয়।












Click it and Unblock the Notifications