কেরল দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফের বিপত্তি! রাঁচিতে শেষ মুহূর্তে বাঁচল এয়ার এশিয়ার বিমান
কেরলের পুনরাবৃত্তি হতে হতে বেঁচে গেল। শুক্রবার সন্ধ্যায় কেরলের কোঝিকোড়ের বিমান দুর্ঘটনার পরদিনই ফের দুর্ঘটনার কবলে প্রায় পড়তে চলেছিল আরও একটি বিমান। এবারের ঘটনাটি ঘটে রাঁচিতে। বেঁচে যাওয়া বিমানটি এয়ার এশিয়ার ছিল। এদিন দুপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে যায় মুম্বইগামী বিমানটি।

এদিন রাঁচি থেকে এয়ার এশিয়ার আই৫-৬৩২ উড়ানটি মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। টেক অফের আগে রানওয়েতে বিমানের সামনে পাখি চলে আসে। পাখির ডানায় ধাক্কা লাগে। কোনও রকম ঝুঁকি না নিয়ে পাইলট টেক অফের সিদ্ধান্ত বাতিল করেন। রাঁচি এয়ারপপোর্ট সূত্রে খবর যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন।
এদিকে কোঝিকোড়ের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। উল্লেখ্য, শুক্রবার সন্ধে ৭ টা ২৭ মিনিটে এই এয়ারপোর্টে নামার কথা ছিল এয়ার ইন্ডিয়ার আইএক্স ১৩৪৪ বিমানটির। কিন্তু ক্রমাগত বৃষ্টির মধ্যে অবতরণ করতে পারছিলেন না পাইলট। দু'বার চেষ্টা করেও ব্যর্থ হন। তৃতীয় তথা শেষ চেষ্টায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ৩৫ ফুট নীচে খাদে পড়ে যায় বিমানটি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications