উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এআইএমআইএম নেতা ওয়ারিশ পাঠানের বিরুদ্ধে এফআইআর
১০০ কোটির জন্য ১৫ কোটি মুসলিমই যথেষ্ট। প্রকাশ্যে এমনই হুঁঙ্কার দিয়েছিলেন এআইএমআইএম নেতা ওয়ারিশ পাঠান।
১০০ কোটির জন্য ১৫ কোটি মুসলিমই যথেষ্ট। প্রকাশ্যে এমনই হুঁঙ্কার দিয়েছিলেন এআইএমআইএম নেতা ওয়ারিশ পাঠান। উষ্কানি মূলক মন্তব্যের অভিযোগে এআইএমআইএম নেতার বিরুদ্ধে কর্নাটকের কালবুর্গিতে এফআইএর দায়ের করা হয়েছে।

ওয়ারিশের বিরুদ্ধে এফআইআর
ভারতীয় দণ্ডবিধির ১১৭ ( প্রকাশ্যে উষ্কানিমূলক মন্তব্য), ১৫৩ (দাঙ্গা বাঁধানোর উষ্কানি), ১৫৩এ( দুই গোষ্ঠির মধ্যে শত্রুতা তৈরির চেষ্টা) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত এআইএমআইএম নেতার বিরুদ্ধে। এক আইনজীবী অভিযুক্ত নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

ওয়ারিশের বিতর্কিত মন্তব্য
গত ১৬ ফেব্রুয়ারি কর্নাটকের কালবুর্গিতে সিএএ বিরোধী সভায় যোগ দিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন এআইএমআইএম নেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেলিনে, যাঁরা ১০০ কোটি জনসংখ্যাপর ভয় দেখাচ্ছেন তাঁদের জানিয়ে রাখি ১০০ কোটির কাছে ১৫ কোটি মুসলিমই যথেষ্ট।

দলেই সমালোচিত ওয়ারিশ
এই নিয়ে দলের অন্দরেও সমালোচিত হয়েছেন ওয়ারিশ। তাঁর কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। এই ধরনের মন্তব্যকে দল সমর্থন করে না বলে জানিয়েছেন এআইএমআইএমের মহারাষ্ট্র শাখার প্রধান ইমতিয়াজ জলিল। তিনি জানিয়েছেন, ওয়ারিশ পাঠানকে এই মন্তব্যের জন্য জবাব দিহি করতে বলা হয়েছে। ভবিষ্যতে যাতে এরকমের বিতর্কিত মন্তব্য কোনও নেতা না করেন সেজন্য আচরণবিধি তৈরি করা হবে।












Click it and Unblock the Notifications