সাহায্য করেনি লকডাউন! ভারতে করোনার সংক্রমণ এখনও শিখরে পৌঁছয়নি, আশঙ্কার বাণী এইমস ডিরেক্টরের

সাহায্য করেনি লকডাউন! ভারতে করোনার সংক্রমণ এখনও শিখরে পৌঁছয়নি, আশঙ্কার বাণী এইমস ডিরেক্টরের

ভারতে করোনার সংক্রমণ এখনও শিখরে পৌঁছয়নি। এমনটাই মন্তব্য করেছেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিভিন্ন সময়ে, বিভিন্ন রাজ্যে তা শিখরে পৌঁছবে। তিনি আরও বলেছেন লকডাউন সফল হলেও, তা করোনার সংক্রমণ কমাতে বিশেষভাবে সাহায্য করেনি।

করোনার সংক্রমণ শিখরে পৌঁছয়নি

করোনার সংক্রমণ শিখরে পৌঁছয়নি

এইমসের ডিরেক্টর জানিয়েছেন, ভারতে করোনার সংক্রমণ এখনও শিখরে পৌঁছয়নি। তিনি বলেন, দেশে সংক্রমণ বাড়ছে। সেক্ষেত্রে তিনি দেশের জনসংখ্যার কথাও উল্লেখ করেন। ইউরোপের কোনও দেশের সঙ্গে আমরা ভারতের তুলনা করতে পারি না, বলেছেন তিনি। তিনি বলেন, ইউরোপের দু-তিনটি দেশের মিলিত জনসংখ্যার থেকে ভারতের জন সংখ্যা বেশি। তিনি আরও বলেন, ভারতের মৃত্যুর হারও ওইসব দেশেরক থেকে কম।

 দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ

দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ

দিল্লিতে গোষ্ঠীর সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। কেননা সেখানে প্রতি চারজনের একজনকে করোনা পজিটিভ হিসেবে পাওয়া যাচ্ছে। তিনি বলেন, দিল্লি ও মুম্বইয়ে স্থানীয়ভাবে সংক্রমণ ঘটছে। সারা দেশে ১০ থেকে ১২ টি শহর রয়েছে যেখানে স্থানীয় সংক্রমণের সম্ভাবনা প্রবল।

মানুষ সঠিকভাবে লকডাউন অনুসরণ করেনি

মানুষ সঠিকভাবে লকডাউন অনুসরণ করেনি

দিল্লি এইমসের ডিরেক্টর আরও বলেন, মানুষ সঠিকভাবে, গুরুত্ব দিয়ে লকডাউন অনুসরণ করেনি।

 বাড়িতেই ঠিক হয়ে যাবেন মাইল্ড রোগীরা

বাড়িতেই ঠিক হয়ে যাবেন মাইল্ড রোগীরা

তিনি বলেনস যাঁদের খুবর কম উপসর্গ দেখা দিয়েছে, তাঁদের হাসপাতালে ভর্তির দরকার নেইষ অভিজ্ঞতা থেকে তাঁরা বলছেন, এইসব রোগী কোনও চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে যাচ্ছেন। সংকটজনক রোগীদের জন্য হাসপাতালে বেড থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+