জম্মু, মগধ এক্সপ্রেস সহ একাধিক ট্রেন লেট, গিজগিজে ভিড়! ফের একবার পদপিষ্টের পরিস্থিতি নয়াদিল্লি স্টেশনে
Indian Railways: কুম্ভের সময় দিল্লি স্টেশনে মর্মান্তিক ঘটনা ঘটে! আর তাতে বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়। সেই স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হল নয়া দিল্লি স্টেশনে। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই খবর। দ্রুত পরিস্থিতি সামাল দেন কর্তব্যরত রেল পুলিশ এবং শীর্ষ আধিকারিকরা।
কিন্ত্যু এমন পরিস্থিতি ফের একবার নয়াদিল্লির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে কীভাবে তৈরি হল? যেখানে গত একমাস আগেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে একাধিক প্রাণ চলে গেল সেখানে আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হল না তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও রেলের (Indian Railways) দাবি, পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিছুই তেমন হয়নি।

Indian Railways: কীভাবে ঘটনা
জানা যায়, রবিবার রাতে একসঙ্গে পাঁচটি ট্রেন যেমন শিব গঙ্গা এক্সপ্রেস, স্বাধীন সেনানি এক্সপ্রেস, জম্মু রাজধানী এক্সপ্রেস, লখনউ মেল এবং মগধ এক্সপ্রেস অস্বাভাবিক লেট করে। ফলে যাত্রীদের ভিড় ক্রমশ বাড়তে শুরুন করে। বিশেষ করে নয়া দিল্লি স্টেশনের ১২ এবং ১৩ নম্বর প্লাটফর্মে বহু মানুষ একসঙ্গে জড়ো হয়ে যায়। আর সেই সম কিছুটা হুড়োহুড়ি পড়ে যায় বলে দাবি। ইতিমধ্যে ঘটনার সময়ের একাধিক ভিডিও এবং ছবি সামনে এসেছে। যেখানে একসঙ্গে কয়েকশ মানুষকে ঠেলাঠেলি করতে দেখা যায়। যে কোনও সময় বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল।
Indian Railways: কী বলছে রেল?
ঘটনায় ফের একবার রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও রেলের দাবি, রেল স্টেশনে মানুষের ভিড় ছিল। কিন্তু কোনও পদপিষ্ট কিংবা হুড়োহুড়ির ঘটনা ঘটেনি। হোল্ডিং এলাকা থেকে অসংরক্ষিত যাত্রীদের সরানোর জন্য সবরকম প্রোটোকল মেনে কাজ করা হয়েছে। এমনকী রেল আধিকারিক এবং কর্তব্যরত রেল পুলিশ যথেষ্ট সতর্ক ছিলেন বলেও জানানো হয়েছে।
Delhi | There was a heavy rush at New Delhi Railway Station, no stampede or stampede-like situation. The protocol of taking unreserved passengers through the holding area is being used: Ministry of Railways https://t.co/9Bf4uLs9Li
— ANI (@ANI) March 23, 2025
Indian Railways: মৃত্যু হয়েছিল ১৮ জনের
কুম্ভমেলা চলাকালীন নয়া দিল্লি রেল স্টেশনে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। ঘটনায় ১৮ জন যাত্রীর মৃত্যু হয়। সেই ঘটনায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার পরেই রেলের পাঁচ আধিকারিককে সাসপেন্ড পরজুন্ত করা হয়।] ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ পর্যন্ত দেয় রেল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি! বারবার একই ঘটনায় প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা।












Click it and Unblock the Notifications