গোরক্ষপুর হাসপাতালে ফের শিশু মৃত্যুর আতঙ্ক, ৩ দিনে ৬১ টি শিশুর মৃত্যু
উত্তরপ্রদেশের গোরক্ষপুর বিআরডি হাসপাতালে ফের চিকিৎসাধীন শিশু মৃত্যুর ঘটনা। ৭২ ঘণ্টায় ৬১ টি শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে
উত্তরপ্রদেশের গোরক্ষপুর বিআরডি হাসপাতালে ফের চিকিৎসাধীন শিশু মৃত্যুর ঘটনা। ৭২ ঘণ্টায় ৬১ টি শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এমাসের শুরুর দিকে ওই হাসপাতালেই অক্সিজেনের অভাবে ৪৮ ঘণ্টায় ৩০ টি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল।

মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ড. পিকে সিং বলছেন, এই মরশুমে প্রতি বছরই পরিস্থিতি একই রকম হয়। মৃত শিশুদের মধ্যে ৭ জন এনসেফেটাইটিসের শিকার বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অক্সিজেন বা ওষুধের কোনও ঘাটতিই নেই। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই কোনও কোনও শিশুর স্বাস্থ্য এতটাই খারাপ থাকে যে যাবতীয় চেষ্টা করেও তাদের বাঁচানো যায় না। জুলাই, আগস্ট, সেপ্টম্বর মাসে প্রতি বছরই পরিস্থিতি এ রকমই হয় বলে দাবি চিকিৎসক পিকে সিংয়ের।
অগাস্টের ২৭, ২৮, ২৯-এই তিন দিনের ওই ৬১টি শিশুর মৃত্যু হয়। এর মধ্যে ১১ জন এনসেফেলাইটিস ওয়ার্ডে ছিল, ২৫ জন ছিল নিওনেটাল ইনটেনসিভ ওয়ার্ডে, বাকি ২৫ জন ছিল জেনারেল পেডিয়াট্রিক ওয়ার্ডে।

এদিকে, উত্তরপ্রদেশের টাস্ক ফোর্স বিআরডি হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল রাজীব মিশ্র এবং তাঁর স্ত্রীকে মঙ্গলবার গ্রেফতার করেছে। মাসের শুরুতে হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার পরেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল উত্তরপ্রদেশ সরকার। ১২ অগাস্ট সাসপেন্ড করা হয়েছিল রাজীব মিশ্রকে। তারপর থেকেই নিরুদ্দেশ ছিলেন তাঁরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications