Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাফালে রায়ের পরই বিজেপি জানাল এটা মোদী সরকারের সাফল্য

রাফালে রায়ের পরই বিজেপি জানাল এটা মোদী সরকারের সাফল্য

রাফালে অবশেষে স্বস্তি দিল মোদী সরকারকে। রাফালের একগুচ্ছ রিভিউ পিটিশন খারিজ করে মোদী সরকারকে স্বস্তি দিল দেশের শীর্ষ আদালত। আদালতের তরফে এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জয় কিষন এবং বিচারপতি এম কে জোসেফের তিন সদস্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, ফরাসী সংস্থার থেকে যে ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার বরাত নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, তা নিয়ে ফের সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই বিজেপির পক্ষ থেকে বলা হয় যে '‌সত্যের জয় হয়েছে। বড় সাফল্য পেল মোদী সরকার’‌।

রাফালে রায়ের পরই বিজেপি জানাল এটা মোদী সরকারের সাফল্য


বিজেপির মুখপাত্র শেহনাজ হুসেন বলেন, '‌সত্যের জয় হয়েছে, সত্যকে বিব্রত করা যেতে পারে কিন্তু তাকে পরাজিত করা যায় না।’‌ ৫৯০০০ কোটি টাকার রাফাল চুক্তি নিয়ে ২০১৮ সালের ১৪ ডিসেম্বরের রায়ে কার্যত ক্লিন চিট দেওয়া হয় কেন্দ্রীয় সরকারকে। কিন্তু সেই রায় পুর্নর্বিবেচনার আর্জি জানিয়ে একগুচ্ছ রিভিউ পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টে। সেই সব পিটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এদিন মোদী সরকারকে স্বস্তি দেওয়ার পাশাপাশি শীর্ষ আদালত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেও রেহাই দিয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা '‌চৌকিদার চোর হে’‌ বিষয় মামলাটিও বন্ধ করে দিল শীর্ষ আদালত। আদালতের তরফে এদিন বলা হয়, রাহুল গান্ধী দেশের একজন শীর্ষ স্থানীয় রাজনৈতিকবিদ। তাই ভবিষ্যতে তিনি এই ধরনের আর কোনও যাতে মন্তব্য না করেন, সেই দিকে যেন সতর্ক থাকেন তিনি। বিজেপির সাধারণ সম্পাদক বি এল সন্তোষ টুইট করে রাহুল গান্ধীকেও কটাক্ষ করে বলেন, '‌সুপ্রিম কোর্ট রাফালে চুক্তির রিভিউ পিটিশন খারিজ করে এবং রাহুল গান্ধীকে ভৎসর্না করে এবং তাঁকে ভবিষ্যতে সতর্ক থাকার পরামর্শ দেয়।’‌
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+