আকাশ ছোঁয়া প্লেনের ভাড়া, ট্রেনের টিকিট নেই, লকডাউন উঠলেও পরিবহণ সংকট কি কাটবে
আকাশ ছোঁয়া প্লেনের ভাড়া, ট্রেনের টিকিট নেই, লকডাউন উঠলেও পরিবহণ সংকট কি কাটবে
করোনা ভাইরাসের দাপটে একাধিক রাজ্য লকডাউন বাড়িয়েছে। এখনও থমকে রয়েছে গোটা দেশের পরিবহণ পরিষেবা। ১৪ এপ্রিলের পর পরিবহণ পরিস্থিতি কী হতে চলেছে। সেটা আন্দাজ করা কঠিন। ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে বিমান ভাড়া। ট্রেনের টিকিটও দুষ্প্রাপ্য হতে সময় লাগবে না।

লকডাউনের পর পরিবহণের কী হবে
লকডাউন বাড়িেয়ছে অধিকাংশ দেশ। কিন্তু এখনও পর্যন্ত গোটা দেশে লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেনি মোদী সরকার। যদি ১৪ এপ্রিলের পর লকডাউন উঠেও যায় তাহলে পুরোপুরি স্বাভাবিক হবে কি পরিবহণ ব্যবস্থা। বিমান ভাড়া যে অগ্নিমূল্য হবে তার ইঙ্গিত দিয়েছে অসামরিক পরিবহণ মন্ত্রক। যাতে যাত্রীদের মধ্যে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখা যায় তার জন্য তিনগুণ বিভিন ভাড়া বাড়ানোর কথা ভাবা হচ্ছে। একটি রোয়ে তিনটি আসনের মধ্যে একজন যাত্রীকে বসতে দেওয়া হবে। যার জেরে বিমানে কম যাত্রী সফর করবেন। কিন্তু বিমান যাতে ক্ষতির মুখে না পড়ে সেকারণে তিনগুণ যাত্রী ভাড়া বাড়ানো হবে। বিমান বন্দরগুলিতেও দেড় মিটার দূরত্ব বজায় রাখা হবে যাত্রীদের মধ্যে।

ট্রেন যাত্রায় উদ্বেগ
বিমান পরিষেবা ধাপে ধাপে শুরু করা হলেও ট্রেন পরিষেবা কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট চিত্র জানা যায়নি। ট্রেনের টিকিট বুকিং কবে থেকে শুরু করা হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যাদের টিকিট আগেই বুক করা রয়েছে তাঁদের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া বাকি। কাজেই পরিস্থিতি এখনও স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

করোনা সংক্রমণ বাড়ছে
করোনা সংক্রমণ ভারতে। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৯০০০ অতিক্রম করেছে। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৫ জন। তাতে মোট মৃত্যু সংখ্যা ৩০৮-এ পৌঁছে গিয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। তারপরেই রয়েছে দিল্লি, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশ।












Click it and Unblock the Notifications