'আগামী ১০ বছরে কাশ্মীর উন্নততম এলাকা হয়ে উঠবে দেশে', বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে বার্তা অমিতের

'আর্টিক্যাল ৩৭০ ধারা যতদিন কাশ্মীরে ছিল ততদিন সেখানে একাধিক বাধা বিপত্তি ছিল উন্নয়নের রাস্তায়।' এদিন দিল্লিতে 'বন্দে ভারত' এক্সপ্রেসের সূচনা করেই এমন বার্তা দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

'আর্টিক্যাল ৩৭০ ধারা যতদিন কাশ্মীরে ছিল ততদিন সেখানে একাধিক বাধা বিপত্তি ছিল উন্নয়নের রাস্তায়।' এদিন দিল্লিতে 'বন্দে ভারত' এক্সপ্রেসের সূচনা করেই এমন বার্তা দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, এই ট্রেন দিল্লি থেকে জম্মুর শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দির পর্যন্ত যাবে। ফলে পূণ্যার্থীদের সুবিধা বাড়বে। আগামী ৫ অক্টোবর থেকে এই ট্রেন চালু হবে।

অমিত শাহের 'কাশ্মীর ' বার্তা

দিল্লি থেকে কাটরা স্টেশনগামী বন্দে বারত এক্সপ্রেস উদ্বোধনে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, এই ট্রেন জম্মুর জন্য 'বড় উপহার'। পাশপাশি তিনি দাবি করেন, আগামী ১০ বছরে জম্মু ও কাশ্মীর দেশের সবচেয়ে উন্নততর এলাকা হিসাবে উঠে আসতে চলেছে। তিনি বলেন, 'বন্দে এক্সপ্রেস উপত্যকার পর্যটনকে উন্নত করবে।'

বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুকিং

আগামী ৫ অক্টোবর থেকে দিল্লি-কাটরা বন্দে এক্সপ্রেস নিয়মিতভাবে চালু হবে। ট্রেনটির টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হতে চলেছে। এদিন, ট্রেন উদ্বোধনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

৮ ঘণ্টার সফর

দিল্লি-কাটরা বন্দে এক্সপ্রেসের সফরের সময় ৮ ঘণ্টা । এই মুহূর্তে জম্মুগামী ট্রেন হিসাবে বন্দে ভারত এক্সপ্রেস সবচেয়ে দ্রুতগামী। ট্রেনে থাকছে এসি চেয়ারকারও। থাকছে এসি এসি এক্সিকিউটি কোচ। নয়াদিল্লি থেকে এই ট্রেন ছাড়বে সন্ধ্যে ৬ টায়, কাটরা পৌঁছবে রাত ২ টোয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+