করোনার থাবা বিএসএফ হেডকোয়ার্টারে, সিল করে দেওয়া হল দুটি তলা

করোনার থাবা বিএসএফ হেডকোয়ার্টারে, সিল করে দেওয়া হল দুটি তলা

করোনা ভাইরাসের সংক্রামিত দিল্লির বিএসএফ হেডকোয়ার্টারের কর্মী। তারপরেই সিল করে দেওয়া হল ২টি তলা। সেখানে স্যানিটাইজেশন করা হচ্ছে। আটতলা দিল্লির এই বিএসএফ হেডকোয়ার্টার। এর আগে দিল্লিতে সিারপিএফের কার্যালয়েও করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল।

করোনা থাবা বিএসএফে

করোনা থাবা বিএসএফে

দিল্লিতে লোধি রোডের সিজিও কমপ্লেক্সে বিএসএফের সদর দফতরে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন এক কর্মী। তারপরেই আটতলা সদর দফতরের ২টি তলা সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। স্যানিটাইজেশন সম্পূর্ণ না হলে বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। গত তিন তারিখে একই ভাবে সিআরপিএফের সদর সফতরও সিল করে স্যানিটাইজেশন করা হয়েছে।

করোনা সংক্রামিত বিএসএফ জওয়ানরা

করোনা সংক্রামিত বিএসএফ জওয়ানরা

এখনও পর্যন্ত ৫৬ জন বিএসএফ জওয়ানের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। গত ৩ মে দিল্লির জামিয়া মসজিদ এলাকায় দিল্লি পুলিসের সঙ্গে কর্তব্যরত ২৫ জন বিএসএফ জওয়ানের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিেয়ছে। ১২৬ নম্বর ব্যাটেলিয়নে ছিলেন তাঁরা। আক্রান্ত ৫৬ জন বিএসএফ জওয়ানের মধ্যে ৪৩ জন দিল্লির এবং ১৪ জন ত্রিপুরার বলে জানা গিয়েছে। অন্যদিকে ১৩৭ জন বিএসএফ জওয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সেনাবাহিনীর স্যালুট

সেনাবাহিনীর স্যালুট

এদিকে এই সংক্রামক পরিস্থিতর মধ্যে গতকাল গোটা দেশে করোনা যোদ্ধাদের সম্মান জানিয়েছে সেনা। বায়ুসেনার হেলিকপ্টারে দেশের সব হাসপাতালের উপর পুস্পবৃষ্টি হয়েছে। বিকেলে নৌসেনা বন্দরে নোঙর করে থাকা জাহাজে আলো জ্বালিয়ে করোনা যোদ্ধাদের স্যালুট জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+