‘‌বুল্লি বাই’‌ অ্যাপের পর ‘‌সুল্লি ডিলস’‌–এর প্রস্তুতকারক গ্রেফতার ইন্দোর থেকে

‘‌বুল্লি বাই’‌ অ্যাপের পর ‘‌সুল্লি ডিলস’‌–এর প্রস্তুতকারক গ্রেফতার ইন্দোর থেকে

নতুন বছরের শুরুতে '‌সুল্লি ডিলস’‌ ও '‌বুল্লি বাই’‌ অ্যাপ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। এই দুই অ্যাপের মাধ্যমে মুসলিম মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও নিলাম করার জন্য রাজনৈতিক স্তর থেকে সর্বত্র চরমভাবে সমালোচিত হয়েছে। যদিও এই দুই অ্যাপ নিয়ে সেভাবে পদক্ষেপ করেনি পুলিশ–প্রশাসন। রবিবার দিল্লি পুলিশ '‌সুল্লি ডিলস’ অ্যাপ প্রস্তুতকারক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। '‌সুল্লি ডিলস’‌ অ্যাপ মামলায় এটাই প্রথম গ্রেফতার বলে জানা গিয়েছে।

‘‌বুল্লি বাই’‌ অ্যাপের পর ‘‌সুল্লি ডিলস’‌–এর প্রস্তুতকারক গ্রেফতার ইন্দোর থেকে


এই অ্যাপটি গত বছর প্রকাশ্যে এসেছিল, মুসলিম মহিলার অনুমতি ছাড়াই অবৈধভাবে তাঁদের ছবি নিয়ে নিলামের জন্য এই অ্যাপে তা আপলোড করা হয়। '‌সুল্লি ডিলস’ ও সম্প্রতি তৈরি হওয়া '‌বুল্লি বাই’‌ অ্যাপে মুসলিম মহিলাদের অনুমতি ছাড়াই ছবি আপলোড করা হতো এবং তাঁদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হতো। উভয় অ্যাপই হোস্টিং প্ল্যাটফর্ম '‌গিট‌হাব’‌–এর মাধ্যমে চুরি করে নেওয়া মুসলিম মহিলাদের ছবির নিলাম করা হতো।

'‌সুল্লি ডিলস’‌–এর মামলায় অভিযুক্ত ওমকারেশ্বর ঠাকুরকে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ইন্টালিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্রাটেজিক অপারেশন ইউনিট। এই ইউনিটের ডিসিপি কেপিএস মালহোত্রা এ প্রসঙ্গে বলেন, '‌ওম ঠাকুর ইন্দোর থেকে গ্রেফতার হয়েছে। সুল্লি ডিল অ্যাপ মামলায় এই ওম ঠাকুরই মাস্টারমাইন্ড।’‌ ২৬ বছরের ওম ইন্দোরের আইপিএস অ্যাকাডেমি থেকে বিসিএ করেছে এবং সে নিউইয়র্ক সিটি টাউনশিপের বাসিন্দা। পুলিশ জানিয়েছে যে ঠাকুর গিটহাবে '‌সুল্লি ডিলস’‌–এর জন্য কোড তৈরি করে তা টুইটারে শেয়ার করে। পুলিশ জানিয়েছে, ২০২০ সালের জানুয়ারি মাসে ওম ঠাকুর টুইটার হ্যান্ডেল 'গঙ্গেসান’‌–এর মাধ্যমে‌ যোগ দেন '‌ট্রেড মহাসভা’‌ নামের একটি গ্রুপে। এই গ্রুপটিতে প্রায়ই আলোচনা হত যে কীভাবে মুসলিম মহিলাদের ট্রোল করা যায়। এরপর যখন '‌সুল্লি ডিলস’‌ অ্যাপ তৈরি হয়, তখন টুইটার গ্রুপের সদস্যরা বিশিষ্ট ব্যক্তিত্ব সহ একাধিক মুসলিম মহিলাদের ছবি আপলোড করতে থাকে।

এই অ্যাপ সম্প্রতি শিরোনামে চলে আসার কারণে ওম ঠাকুর তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে মুছে দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার কাছে পাওয়া গ্যাজেটগুলি খতিয়ে দেখছে। প্রসঙ্গত, '‌বুল্লি বাই’‌ অ্যাপের প্রস্তুতকারক নীরজ বিষ্ণোইকে গ্রেফতারের পর তাকে জেরা করে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ঠাকুরকে গ্রেফতার করে। ওম ঠাকুর ছাড়াও পুলিশ '‌বুল্লি বাই’‌ অ্যাপ কেসে বিষ্ণোই ছাড়া আরও তিনজনকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে যে, '‌বুল্লি বাই’‌ অ্যাপ কেসের প্রধান অভিযুক্ত নীরজ বিষ্ণোই দিল্লি পুলিশের হেফাজতে থাকাকালীন আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। উল্লেখ্য ২১ বছর বয়সি নীরজ ভোপালের একটি ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। চলতি সপ্তাহে অসমের জোরহাট জেলা থেকে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, পুলিশ ইতিমধ্যেই মাইক্রোসফ্টের মালিকানাধীন সফ্টওয়্যার-শেয়ারিং প্ল্যাটফর্ম গিটহাবে হোস্ট করা এই অ্যাপটি তৈরি করতে ব্যবহৃত ডিভাইসটি উদ্ধার করেছে। উল্লেখ্য, ঘটনাটি প্রকাশ্যে আসার পর গিটহাব প্রাথমিকভাবে বুল্লি বাই অ্যাপটিকে ব্লক করে দিয়েছিল। পরে অ্যাপটি ডিলিট হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+