'বিহারে বামেরা আরও আসনে লড়লে মহাজোটই সরকার গড়ত', মুখ খুললেন ইয়েচুরি

যদি বামেদের বেশি আসন দেওয়া হত, তাহলে বিহারে মহাজোট সরকার হত

লোকসভা ভোটের ফলাফল ঠিক যতটা নিরাশ করেছিল বিহারের বাম শিবিরকে , বিধানসভা ভোট সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে। বিহারেএবার তিন বাম দল ২৯ টি আসনে ১৬ টিতে জয় পেয়েছে। ফের বিহারে চেনা বাম স্লোগান শোনা গিয়েছে এবারের ভোটের ফলাফলের পর! এমন অবস্থায় সিপিআইএমরে জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি মুখ খোলেন এক বেসরকারি সংবাদমাধ্যমে। সাক্ষাৎকারে তিনি বিহার নিয়ে কী বলেছেন দেখা যাক।

'বামেদের ভোট মহাজোটকে শক্ত করেছে'

'বামেদের ভোট মহাজোটকে শক্ত করেছে'

ইয়েচুরি জানান, ২৯ টির মধ্যে ১৬ টি আসনে জয় মানে, বিহার ফের একবার লাল পতাকায় আস্থা রাখছে। যা অত্যন্ত ইতিবাচক একটি দিক। তিনি বলেন, বামেরা মানুষের জন্য এত বছর লড়াই করেছে তা বিহার বুঝেছে। এর পাশাপাশি বামেদের ভোট মহাজোটকে শক্ত করেছে।

 'সরকার গড়তে পারত মহাজোট যদি..'

'সরকার গড়তে পারত মহাজোট যদি..'

সাক্ষাৎকারে বাম নেতাকে প্রশ্ন করা হয় যে, যদি কংগ্রেসের থেকে বামেরা বেশি আসনে বিহারে লড়ত , তাহলে মহাজোট সরকার গড়তে পারত কি? যার উত্তরে সীতারামন ইয়েচুকি জানান, 'অবশ্যই পারত'। তিনি জানান প্রায় ১০০ টি আসনে কংগ্রেস, বামেরা লড়েছে। এতদিনে মহাজোটের সরকার গড়া যেত যদি বামেরা বেশি আসনে লড়ার সুযোগ পেত বিহারে। সরকার গড়তে যে সংখ্যার প্রয়োজন ছিল, তার থেকে মহাজোট মাত্র ৩ টি আসন পিছিয়ে । সীতারাম ইয়েচুরির দাবি,সেই সংখ্যক আসন মহাজোটকে এনে দিতে পারত বামেরা।

 কেন বিহারে বামে আস্থা রেখেছেন মানুষ?

কেন বিহারে বামে আস্থা রেখেছেন মানুষ?

ইয়েচুরির দাবি, বিহারের মানুষ বুঝেছেন যে সরকারের ওপর চার সৃষ্টি করে মানুষের দাবি দাওয়ার কথা বামেরাই একমাত্র বসতে পারবেন। কারণ এতদিন সেটাই বাস্তব হয়েছে। এছাড়া বিহারের রাজনীতিতে বামেদের বহু অবদান রয়েছে বহু যুগ ধরে। সেই আস্থার জায়গা থেকেই এই গোবলয়ে বামেরা হারানো ভোটব্যঙ্ক ফিরে পেয়েছেন বলে দাবি ইয়েচুরির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+