বাংলাদেশের 'পুরনো সরকারের অত্যাচার'এর কথা বলা হয়েছে! আব্দুল মোমেনের ভারত সফর বাতিলের পর দিল্লির জবাব

বাংলাদেশের 'পুরনো সরকারের অত্যাচারের কথা বলা হয়েছে', CAB ইস্যুতে ওপার বাংলার বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন ২ দিনের ভারত সফর বাতিল করার পর বিদেশমন্ত্রক থেকে এমনই প্রতিক্রিয়া উঠে এসেছে।

বাংলাদেশের 'পুরনো সরকারের অত্যাচারের কথা বলা হয়েছে', CAB ইস্যুতে ওপার বাংলার বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন ২ দিনের ভারত সফর বাতিল করার পর বিদেশমন্ত্রক থেকে এমনই প্রতিক্রিয়া উঠে এসেছে। প্রশ্ন উঠতেই পারে যে , কোন 'অত্যাচার' বা 'পুরনো সরকার' কে এখানে আখ্যা দেওয়া হয়েছে? উল্লেখ্য, নাগরিকত্ব বিল ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বহুদিন ধরেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত। আর সেই কথা ঘিরেই এদিন বাংলাদেশের মন্ত্রীর সফর বাতিলের পর স্বপক্ষে অবস্থান স্পষ্ট করে দিল্লি।

 বাংলাদেশের মন্ত্রীর অবস্থান

বাংলাদেশের মন্ত্রীর অবস্থান

১১ ডিসেম্বর রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী ২০১৯ বিল পাশ হতেই বাংলাদেশের তরফে সেদেশের বিদেশমন্ত্রী মোমেন জানান, এই বিল ভারতের ঐতিহাসিক চরিত্রকে দুর্বল করে দিতে পারে। নিরপেক্ষ দেশ হিসাবে ভারতের যে পরিচিত ছিল তা পাল্টে দিতে পারে এই বিল। এরপরই ঢাকার এমন অবস্থানে পাল্টা জবাব দেয় দিল্লি। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, ভারত- বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত সুন্দর। বিদেশ মন্ত্রক জানিয়েছে বাংলাদেশের মন্ত্রীর ভারত সফর বাতিলের সঙ্গে নাগরিকত্ব বিলের কোনও সম্পর্ক নেই।

বিদেশ মন্ত্রকের বক্তব্য

বিদেশ মন্ত্রকের বক্তব্য

বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘু' বলতে পুরনো সরকারের আমলের ঘটনাকে দিল্লির তরফে উদ্ধৃত করা হয়েছে। সেই সময় বাংলাদেশে যে সেনার (পাকিস্তানি)শাসন ছিল সেই শাসনকেই উল্লেখ করা হয়েছে বলে জানান বিদেশমন্ত্রকের সচিব রবীশ কুমার।

 কী বলা রয়েছে রাজ্যসভায়?

কী বলা রয়েছে রাজ্যসভায়?

প্রসঙ্গত, রাজ্য়সভায় গতকাল বিল পেশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ, পাকিস্তানে ২০ শতাংশ কমেছে সংখ্যালঘুদের সংখ্যা। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, যে পাকিস্তান ও বাংলাদেশে যেভাবে অত্যাচার চলেছে শরণার্থীদের উপর তারপর এই বিল সেই শরণার্থীদের সাহায্য় করবে। এরপরই বাংলাদেশের মন্ত্রীর প্রতিক্রিয়া আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+