আয়ুষ্মান ভারতের পর এবার মধ্যবিত্ত শ্রেণির জন্য নয়া স্বাস্থ্যবীমা প্রকল্প আনছে মোদী সরকার
দেশের নিম্নবিত্ত মানুষকে স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আনতে ২০১৮ সালে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা যোজনা শুরু করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।
দেশের নিম্নবিত্ত মানুষকে স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আনতে ২০১৮ সালে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা যোজনা শুরু করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবার দেশের মধ্যবিত্ত নাগরিকদের প্রায় একই ধরনের স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা দেওয়ার পক্ষে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্র। জানা গিয়েছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের মতোই মধ্যবিত্তদের জন্য একটি স্বাস্থ্য বীমা প্রকল্প আনতে চলেছে কেন্দ্র সরকার।

স্বাস্থ্য বীমা নিয়ে রিপোর্ট
ইতিমধ্যে নীতি আয়োগ একটি রিপোর্ট তৈরি করেছে এই নিয়ে। এই স্বাস্থ্যবীমা প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'হেলথ সিস্টেম ফর নিউ ইন্ডিয়া'। এটি প্রায় আয়ুষ্মান ভারত এর মতোই একই রকম সুযোগ সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।

মধ্যবিত্তদের সুবিধা
দেশের মধ্যবিত্ত শ্রেণীর জন্য সেভাবে কোনও স্বাস্থ্য বীমা প্রকল্প ছিল না। আর সেই অভাবকেই অনুধাবন করে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার নতুন স্বাস্থ্য বীমা প্রকল্প আনতে চলেছে শুধুমাত্র মধ্যবিত্তদের জন্য। এমনটা নয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

সিংহভাগকে সুবিধা
এই প্রকল্প সঠিকভাবে পথ চলা শুরু করলে দেশের প্রায় সিংহভাগ মধ্যবিত্তকে এর আওতায় আনা যাবে বলে মনে করা হচ্ছে। এবং মাত্র ২০০-৩০০ টাকার বিনিময়েই মধ্যবিত্তরা এই ধরনের স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পাবেন।

সারা দেশে হেল্প সেন্টার
নতুন প্রকল্প কার্যকর হলে মধ্যবিত্তরা খুব সহজেই স্বাস্থ্যবীমা প্রকল্পের সুবিধা নিতে পারবেন। অন্যদিকে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র অংশের চল্লিশ শতাংশকেই ইতিমধ্যেই এর আওতায় আনা সম্ভব হয়েছে। ২০২২ সালের মধ্যে সারাদেশে দেড় লক্ষ হেল্প সেন্টার খুলতে চলেছে কেন্দ্র। যেখানে বিভিন্ন ধরনের রোগের সহজে চিকিৎসা করা সম্ভব হবে।

মধ্যবিত্তদের প্রতি নজর কেন্দ্রের
নীতি আয়োগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশের মধ্যবিত্ত শ্রেণির ৫০ শতাংশের বেশি মানুষ এখনও স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা ভোগ করেন না। তাদেরকে এই সুবিধা দিতে কেন্দ্র সরকার নয়া উদ্যোগ গ্রহণ করছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications