অবশেষে মুক্তি, ৭ মাস পর মুক্তি পেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা

অবশেষে মুক্তি। দীর্ঘ সাত মাস গৃহবন্দি থাকার পর মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

অবশেষে মুক্তি। দীর্ঘ সাত মাস গৃহবন্দি থাকার পর মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর মুক্তির দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বোন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা খারিজের পরেই ওমরকে জনসুরক্ষা আইনের আওতায় গৃহবন্দি করে রাখা হয়েছিল। গৃহবন্দি ছিলেন তাঁর বাবা ফারুক আবদুল্লাও। কয়েকদিন আগেই তাঁকেও মুক্তি দেওয়া হয়।

মুক্ত ওমর আবদুল্লা

মুক্ত ওমর আবদুল্লা

২০১৯ সালে ৫ অগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পরেই গৃহবন্দি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ উপত্যকার তাবর রাজনৈতিক শীর্ষ নেতাদের। তারমধ্যে ছিলেন ওমরের বাবা ফারুক আবদুল্লা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও। তারপর থেকে টানা সাতমাস গৃহবন্দি অবস্থায় ছিলেন ওমর। জনসুরক্ষা আইনের আওতায় তাঁদের আটক করে রাখা হয়েছে বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। প্রতিবাদে এবং দাদার মুক্তির দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওমরের বোন। তারপরেই দীর্ঘ সাত মাস পর মঙ্গলবার মুক্তি দেওয়া হল ওমর আবদুল্লাকে।

 মুক্তি ফারুক আবদুল্লা

মুক্তি ফারুক আবদুল্লা

ওমরের মুক্তির কয়েকদিন আগেই তাঁর বাবা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাকে মুক্তি দিয়েছে প্রশাসন। তাঁকেও জনসুরক্ষা আইনের আওতায় প্রায় ৬ মাস ধরে গৃহবন্দি রাখা হয়েছিল। তারপরেই আরও ওমরের মুক্তির দাবি উঠেছিল। কেন্দ্র আদালতে জানিয়েছিল এই রাজনৈতিক নেতারা মুক্তি পেলে কাশ্মীরের উত্তেজনা ছড়াতে পারে। সেকারণেই তাঁদের জনসুরক্ষা আইনে গৃহবন্দি রাখা হয়েছে। এই আইনে যেকোনও ব্যক্তিকে আদালতে পেশ না করেই দীর্ঘদিন আটক করে রাখা যায়।

কাশ্মীর থেকে বিলুপ্ত ৩৭০ ধারা

কাশ্মীর থেকে বিলুপ্ত ৩৭০ ধারা

২০১৯ সালের ৫ অগস্ট ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় মোদী সরকার। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়। কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। তার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা দেশে। প্রতিবাদে সরব হয়েছিলেন বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+