৭ ঘণ্টায় নাটকের যবনিকা পতন, অবশেষে হাল ছাড়লেন ফড়নবিশ

তিনদিনেই শেষ হয়ে গেল মহারাষ্ট্রের বিজেপি সরকারের মেয়াদ। সুপ্রিম কোর্টের নির্দেশ শোনার পরেই হাল ছাড়লেন দেবেন্দ্র ফড়নবিশ।

তিনদিনেই শেষ হয়ে গেল মহারাষ্ট্রের বিজেপি সরকারের মেয়াদ। সুপ্রিম কোর্টের নির্দেশ শোনার পরেই হাল ছাড়লেন দেবেন্দ্র ফড়নবিশ। সাত ঘণ্টা ধরে টানা নাটকীয় টুইস্টের অবশেষে যবনিকা পতন হল। সকাল ৯ টা ১৪ মিনিট থেকে বিকেল ৩টে ৪৪ মিনিট পর্যন্ত। টানটান ছিল মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েন।

৭ ঘণ্টায় নাটকের যবনিকা পতন, অবশেষে হাল ছাড়লেন ফড়নবিশ

সকাল ৯.১৪
সাত সকালে শিবসেনার মুখপত্র শিবসেনার মুখপত্র সামনার প্রতিবেদন ঘিরেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। গণতন্ত্রের অন্ধকার দিন নিয়ে এসেছে ফড়নবিশ কটাক্ষ করে লেখা হয়েছিল প্রতিবেদনে।

সকাল ১০.৩৯
২৪ ঘণ্টার মধ্যে আস্থাভোট করিয়ে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের নির্দেশ সুপ্রিম কোর্টের। ওপেন ব্যালটে লাইভ টেলিকাস্টের মধ্যে ভোট করানোর নির্দেশ।

সকাল ১০.৪২
বুধবারের মধ্য সব নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহন সুনিশ্চিত করার নির্দেশ রাজ্যপালকে ভগত সিংকে

সকাল ১১
সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে কংগ্রেস, শিবসেনা ও এনসিপি। প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা পৃথ্বিরাজ চবন। বিজেপির খেলা শেষ প্রতিক্রিয়া দিল এনসিপি। সত্যি কখনও লোকানো থাকে না, প্রতিক্রিয়া সঞ্জয় রাউতের।

সকাল ১১.২২
সংবিধান দিবসে সংসদের যৌথ অধিবেশন বয়কট বিরোধীদের। উপস্থিত হলেন না কংগ্রেস, শিবসেনা, এনসিপি সাংসদরা।

সকাল ১১.৩৯
গণতন্ত্রের জয় হয়েছে, সুপ্রিম নির্দেশ শুনে প্রতিক্রিয়া শরদ পাওয়ারের।

সকাল ১১.৪৬
সুপ্রিম নির্দেশ প্রকাশ্যে আসার পরেই বাড়ানো হল মহারাষ্ট্রের বিধান ভবনের নিরাপত্তা। বিধানসভা ভবনের চত্ত্বরে পুলিসি নজরদারি বাড়ানো হল।

সকাল ১১.৫০
সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে বিজেপি জানায় তাঁরা আস্থা ভোটে সংখ্যা গরিষ্ঠতা প্রমান করবে।

দুপুর ১২.০৭
শিবসেনা নেতা একান্ত শিন্ডে ফড়নবিশের পদত্যাগ দাবি করে বলেন, শিবসেনাই ১৬২ জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়বে।

দুপুর ১২.১৮
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দাবি করেন মহারাষ্ট্রে আস্থা ভোটে জিতবে বিরোধীরাই।

দুপুর ১২.৩৪
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেন মহারাষ্ট্রের পরিস্থিতিই বলে দিচ্ছে সংবিধান ঠিক হাতে নেই।

দুপুর ২.১৭
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রোটেম স্পিকার নিয়োগের জন্য বিধানসভার একজন প্রবীণ বিধায়ককে নির্বাচিত করার দাবি জানায় কংগ্রেস।

দুপুর ২.২৯
সংবিধান দিবসে কংগ্রেসের যৌথ অধিবেশন বয়কটের সিদ্ধান্তকে কটাক্ষ করে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ।

দুপুর ৩.০১
মহারাষ্ট্রের আস্থাভোট করানো প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুপুর ৩.২০
পদত্যাগ করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেন অজিত পাওয়ার এখন শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের সঙ্গে রয়েছেন।

দুপুর ৩.৪৪
অবশেষে পদত্যাগ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+