কৃষি বিলের বিরোধীরা 'জঙ্গি', কৃষকদের কদর্য আক্রমণ কঙ্গনা রানাওয়াতের
কৃষি বিলের বিরোধীরা 'জঙ্গি', কৃষকদের কদর্য আক্রমণ কঙ্গনা রানাওয়াতের
বলিউড আর শিবসেনা ছেড়ে এবার মোদী সরকারের কৃষিবিল নিয়ে পড়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কৃষিবিলের সমর্থনে কৃষকদের জঙ্গি বলে আক্রমণ করে বসেছেন অভিনেত্রী। তিনি বলেছেন যে কৃষকরা মোদী সরকারের কৃষিবিলের বিরোধিতা করছেন তাঁরা আসলে জঙ্গি।

কৃষকদের আক্রমণ কঙ্গনার
মোদী সরকারের কৃষি বিলের বিরোধিতায় যে কৃষকরা আন্দোলন করছেন তাঁরা জঙ্গি। সরাসরি টুইটে আক্রমণ শানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি অভিযোগ করেছেন এই জঙ্গিরাই সিএএ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল আর দেশে রক্ত ঝড়িয়েছিল।

কৃষিবিলের বিরোধিতা
গতকাল থেকেই কৃষিবিলের বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছিল রাজ্যসভা অধিবেশন। আজ সকাল থেকেও উত্তাল হয়ে উঠেছিল পরিস্থিতি। এই নিয়ে প্রতিবাদে সরব হয় কংগ্রেস। রাজ্যসভার েডপুটি চেয়ারপার্সনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। পরে অবশ্য চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু সেই প্রস্তাব খারিজ করে দেন।

মোদীর পাশে কঙ্গনা
কৃষিবিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে কঙ্গনা টুইটে লিখেছেন, যাঁরা জেনে শুনে ঘুমোচ্ছেন তাঁদের কিছিতেই জাগানো যাবে না। আমি নিশ্চিত যাঁরা এঅ আন্দোলন করছেন তারাই সিএএ-র বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন। অথচ সিএএ-তে একজনেরও নাগরিকত্ব যায়নি ।

শিবসেনার সঙ্গে বিবাদ
গত কয়েক সপ্তাহ ধরে শিবসেনার সঙ্গে বিবাদে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত। সোমবার তিনি টুইটে লিখেছেন, শিবসেনা যদি তাঁর বিরুদ্ধে কথা না বলে তাহলে মহারাষ্ট্র তাঁদের হাতে থাকবে না বুঝেই এই কাজ করছেন। সঞ্জয় রাউতের সঙ্গে সরাসরি বিতণ্ডায় জড়িয়েছিলেন কঙ্গনা।












Click it and Unblock the Notifications