অজিত পাওয়ারকে দল থেকে ছেঁটে ফেলছে এনসিপি? স্পষ্ট করে দিলেন শরদ পাওয়ার

মহারাষ্ট্রে বিপর্যের পর এদিন বিকেলে সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। এবং সেখানে ফের একবার গোটা ঘটনা পর্যালোচনা করা হবে। এবং পরিষ্কার হয়ে যাবে কোন কোন বিধায়ক সরদ পাওয়ারের সঙ্গে আছেন এবং কারা অজিতের দলে ভিড়েছেন।

অজিত পাওয়ারকে দল থেকে ছেঁটে ফেলছে এনসিপি

নাটকীয় পালাবদলের পর শরদ পাওয়ার এদিন সকালেই জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাঁর দলের কোনও যোগ নেই। অজিত পাওয়ার নিজের দায়িত্বে সিদ্ধান্ত নিয়েছেন। শিবসেনার তরফেও জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে শরদ পাওয়ারের কোনও যোগ নেই।

সূত্রের খবর, এদিন বিকেলে দলের বৈঠকের পরেই অজিত পাওয়ারকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হবে। তবে এখনের সাংবাদিক বৈঠকে তা নিয়ে কিছু বলেলনি পাওয়ার। শুধু বলেছেন, অজিত যেভাবে দল ভাঙিয়ে শরদ পাওয়ারের মতের বিরুদ্ধে গিয়ে মহারাষ্ট্র সরকার গঠনের জন্য বিজেপিকে সমর্থন জানিয়েছেন তা নজিরবিহীন। আর এই দল বিরোধী কাজের জন্যই তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে ইঙ্গিত পাওয়ারের।

মহারাষ্ট্রে এদিন সাতসকালেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। এবং উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত। ঘটনার পরই শরদের কন্যা সুপ্রিয়া সুলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেন দল এবং পরিবার এদিন ভেঙে গিয়েছে।

সুপ্রিয়ার আরেকটি স্ট্যাটাসে লেখা ছিল, আমরা জীবনে কাকে ভরসা করব? জীবনে এত প্রতারিত কোনদিন অনুভব করিনি। অজিত পাওয়ারকে বাঁচিয়েছিলাম, ভালোবেসেছিলাম। আর বদলে দেখুন কী পেলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+