দেড় বছরের মধ্যে ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল! তারিখটা লিখে রাখুন, চ্যালেঞ্জ অভিষেকের
দেড় বছরের মধ্যে সরকার গড়বে তৃণমূল! তারিখটা লিখে রাখুন, চ্যালেঞ্জ অভিষেকের
ত্রিপুরার মাটিতে পা দিয়েই চ্যালঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, আজকের তারিখটা লিখে রাখুন, আগামী দেড় বছরের মধ্যে ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল। তৃণমূল যখন ত্রিপুরায় পা দিয়েছে, সরকার গড়েই ত্রিপুরা ছাড়বে। ত্রিপুরার মানুষকে মুক্তি দিতেই তাঁর এখানে আসা।

২০২৩-এ ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল, চ্যালেঞ্জ অভিষেকের
বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করার পর ত্রিপুরা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। অভিযেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে প্রথম ত্রিপুরায় পা দিয়েছেন। প্রথম সফরেই তাঁকে বাধার মুখে পড়তে হয়েছে। তারপর সাংবাদিক বৈঠকে তিনি বিজেপিকে একহাত নিয়েছেন। চ্যালেঞ্জ ছুড়ে তিনি জানিয়ে দিয়েছেন ২০২৩-এ ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল।
Recommended Video

তৃণমূল ত্রিপুরার মানুষের দুয়ারে পৌঁছে দেবে সরকারকে
অভিষেকের চ্যালেঞ্জ, ২০২৩-এর নির্বাচন আর মাত্র দেড় বছর বাকি। ত্রিপুরায় তৃণমূল যখন পাখির চোখ করেছে, তখন সরকার গড়েই থামবে। ত্রিপুরায় কেউ ভালো নেই কেউ সুখে নেই। তাই ত্রিপুরার মানুষের পাশে থাকতে তৃণমূল এসেছে। এবার ত্রিপুরায় ২০২৩-এ তৃণমূল সরকার গড়বে এবং ত্রিপুরার মানুষের দুয়ারে নিয়ে যাবে তাদের সরকারকে।

দেড় বছরের মধ্যে ত্রিপুরায় সরকার, তারিখটা লিখে রাখুন
অভিষেকের সাফ কথা, বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ত্রিপুরাকে কিছুই দিতে পারেনি। তারা দুয়ারে গুন্ডা পাঠিয়েছে। আমরা সরকারে এসে দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার পৌঁছে দেব। তাই বলছি, আজকের তারিখটা লিখে রাখুন। আগামী দেড় বছরের মধ্যে ত্রিপুরায় উন্নয়নের সরকার গড়ে দেখিয়ে দেব আমরা।

কথা দিচ্ছি- দেড় বছরেই বিপ্লব-বিদায় ঘটবে ত্রিপুরায়
অভিষেক বলেন, ত্রিপুরায় উন্নয়ন ও গণতন্ত্রের সরকার গড়তে শুধু সহযোগিতা প্রয়োজন ত্রিপুরার মানুষের। তাই জনতার কাছে আবেদন, আমাদের সহযোগিতা করুন, বিজেপির মতো স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করার সাহস দিন। অভিষেকের কথায় বিরোধী নেই বলেই ত্রিপুরায় বিজেপি সরকার অত্যাচার চালাচ্ছে। আমি কথা দিচ্ছি- দেড় বছরেই বিপ্লব-বিদায় ঘটবে ত্রিপুরায়।

বাইকবাহিনীর খেলা শেষ, এবার ত্রিপুরার মানুষের খেলা শুরু
অভিষেক আরও বলেন, ত্রিপুরায় বিজেপির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। তাই সিপিএম-কংগ্রেস, যাঁরা চান ত্রিপুরা থেকে বিজেপির মতো স্বৈরাচারী শসাককে হটাতে, তাঁরা দলমত নির্বিশেষ আসুন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করব। ত্রিপুরায় মানুষের সরকরা প্রতিষ্ঠা করব। বিজেপির বাইকবাহিনীর খেলা শেষ, এবার ত্রিপুরার মানুষের খেলা শুরু হবে ত্রিপুরায়।

একমাসের মধ্যে বিজেপির সরকার ভেঙে দিতে পারি
অভিষেক চ্যালেঞ্জ করেন, আমরা যদি ইচ্ছা করি, একমাসের মধ্যে বিজেপির সরকার ভেঙে দিতে পারি। কিন্তু আমরা ঘর ভাঙাতে এখানে আসিনি। ত্রিপুরার মানুষ পাঁচ বছরের জন্য বিজেপির সরকারকে সুযোগ দিয়েছে। তাঁদের এই মতামতকে আমরা সম্মান করি। কিন্তু এখন তাঁরা বুঝতে পারছেন, চোর তাড়াতে গিয়ে তাঁরা ডাকাত ডেকে এনেছেন। আমরা চাই ২০২৩-এর নির্বাচনে মানুষর সরকার গড়তে।












Click it and Unblock the Notifications