কেজরিওয়ালের মনোনয়নে টোকেন নম্বর ৪৫ নিয়ে বিতর্ক! কী বললেন আপ নেতা?
সোমবারই মনোনয়ন জমা দেওয়ার কথা থাকলেও রোডশোতে বক্তৃতা দাওয়ার জন্যে সেই তারিখ একদিন পিছিয়ে দিয়েছিলেন। শেষমেষ আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এসডিএম-এর দফতরে পৌঁছান আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তবে আজকে সেখানে গিয়ে অনেকক্ষণ ধরে তাঁকে অপেক্ষা করতে হয়। কারণ তিনি গিয়ে দেখেন তাঁর আগে মনোনয়ন জমা দেওয়ার জন্যে এসডিএম দফতরে হাজির হয়েছেন আরও ৪৪ জন প্রার্থী। শেষ পর্যন্ত ৪৫ নম্বর টোকেন নিয়ে তাঁকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় মনোনয়ন জমা দেওয়ার জন্যে।
|
বিজেপিকে দোষারোপ
এদিকে এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভরদ্বাজ। আজ তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে টুইট করেন যে, 'রিটার্নিং অফিসারের দফতরে প্রায় ৩৫জন প্রার্থী ভুলভআল নথি নিয়ে মনোনয়ন জমা দেওয়ার জন্যে লাইনে রয়েছেন। তাদের সিংহভাগের কাছেই ১০ জন প্রস্তাবক নামও নেই। তাও তারা সেখানে বসে আছে এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে মনোনয়ন জমা দিতে দিচ্ছে না। এই সব মানুষকে বিজেপি সেখানে পাঠিয়েছে।'
|
কেজিরিওয়ালের বক্তব্য
তবে কেজিরিওয়াল কোনও রাগঢাক না করেই টুইটে লেখেন, 'এদের মধ্যে অনেকেই প্রথমবার মনোনয়ন জমা দিচ্ছেন। এরা ভুল করতেই পারে। আমরাও যখন প্রথমবার মনোনয়ন জমা দিয়েছিলাম তখন ভুল করেছিলাম। আমেদের এদেরকে সাহায্য করা উচত। আমি আনন্দের সঙ্গে অপেক্ষা করছি। তারা সবাই আমার পরিবারের অংশ।'

কাল কথা থআকলেও মনোনয়ন জমা দেননি
প্রসঙ্গত, এর আগে আপ-এর তরফে জানানো হয়েছিল যে অরবিন্দ কেজরিওয়াল সোমবার দিল্লি বিধানসভা নির্বাচনের লড়াই করার জন্যে মনোনয়ন পত্র জমা দেবেন। তবে মনোনয়ন পত্র জমা দিতে না গিয়ে রোডশোতেই বক্তৃতা রাখার সিদ্ধান্ত নেন অরবিন্দ কেজরিওয়াল।

কেন সোমবার মনোনয়ন জমা দিলেন না?
রোডশোতে তিনি বলেছিলেন, 'আজ আমার মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। দুপুর তিনটের সময় আমার মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা ছিল। ৩টের সময়তেই অফিসটি বন্ধ হয়ে যায়। তবে আমি আমার রোডশোতে আশা আপনাদেরকে ছেড়ে কী করে যেতে পারি! আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজ নয়, বরং আমি আজ আপনাদের সঙ্গে থাকব।'












Click it and Unblock the Notifications