কেন্দ্রীয়মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেফতারের নির্দেশ পুলিশকে, মন্ত্রীর ফোন কলে অস্বস্তিতে শিবসেনা
Narayan Rane, bail, Court, Union minister, minister, Maharashtra, India, কেন্দ্রীয়মন্ত্রী, মন্ত্রী, নারায়ণ রানে, জামিন, নারায়ণ রানের জামিন মঞ্জুর আদালতের, মহারাষ্ট্রে কেন্দ্রীয়মন্ত্রীর জামিন
কেন্দ্রীয়মন্ত্রী নারায়ণ রানের গ্রেফতারিতে শিবসেনাকে বিব্রতকর অবস্থায় ফেলল পরিবহণমন্ত্রী অনিল পরবের একটি ভিডিও ক্লিপ। ওই ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছেন অবিলম্বে নারায়ণ রানেকে গ্রেফতারের। এ প্রসঙ্গে পরিবহণমন্ত্রী দুটি ফোন কল সামনে এসেছে। সেই ফোন কলের ভিডিওই হাতিয়ার করা হচ্ছে শিবসেনার বিরুদ্ধে।

তিনি প্রথম কলটি পেয়েছিলেন এবং প্রথম কথোপকথনের পরে তিনি দ্বিতীয় কলটি করেছিলেন। একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায় মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী অনিল পরবকে। সেই দুটি পোন কলই এখন রাজনৈতিকভাবে ব্যাবহার করতে চাইছে বিজেপি। শিবসেনা যে কেন্দ্রীয়মন্ত্রীকে গ্রেফতারের জন্য পুলিশকে উসকে ছিল এটা তারই প্রমাণ।
অনিল পরবকে ফোনে বলতে শোনা যায়, "হ্যালো, আপনারা কী করছেন? এখনও গ্রেফতার করেননি কেন? আপনাকে এটা করতে হবে। আপনি কি তাকে আটক করেছেন নাকি? হাইকোর্ট ও দায়রা আদালত তার আগাম জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছে। আপনারা আরও পুলিশ বাহিনী ব্যবহার করুন। পরবের পাশে বসে শিবসেনার বিধায়ক ভাস্কর যাদবকে বলতে শোনা যায়, পুলিশ এখনও রানেকে গ্রেফতার করেনি।
রাজ্যের পবিবহণমন্ত্রী পরব তাঁকে বলেন, নারায়ণ রানে যে ঘরে আছেন, পুলিশ তা ঘিরে রেখেছে। পুলিশ ভেতরে ঢোকার পরই হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ এরপর তাঁকে বের করে আনে। মঙ্গলবার দিনভর এই ঘটনায় উত্তাল ছিল মহারাষ্ট্র। মহারাষ্ট্র পুলিশ রানেকে গ্রেফতার করে আদালতে পেশ করে। রাত পর্যন্ত তাঁর জামিন নিয়ে নাটক চলে। অবশেষে তিনি জামিন পান।
মঙ্গলবার রাতে রায়গড় জেলার মহাদ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারা মন্তব্যের পরিপ্রেক্ষিতে নারায়ণ রানেকে গ্রেফতার করা হয়। ভারতের স্বাধীনতার বছর সম্পর্কে অজ্ঞতার কারণে তাঁকে চড় মারার হুঁশিয়ারি দেন তিনি। এই ঘটনায় কেন্দ্রীয়মন্ত্রীর বিরুদ্ধে চারটি এফআইআর হয়। এদিন জামিন পেলেও তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে। বুধবার তাঁকে ছাড়া হবে বিচারবিভাগীয় হেফাজত থেকে। নারায়ণ রানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার আবেদনও জানানো হবে এদিন।
মঙ্গলবার বিকেলে তাকে রত্নগিরি পুলিশ গ্রেফতার করে। তারপর তাঁকে রায়গড় জেলার মহাদ আদালতে পেশ করা হয়। মহাদে আইপিসির ১৮৯ ধারা মোতাবেক সরকারি কর্মচারীকে আঘাতের হুমকি, ৫০৪ ধারা মোতাবেক জনশান্তি লঙ্ঘন ও ইচ্ছাকৃতভাবে অপমান এবং ৫০৪ ধারা মোতাবেক জনসাধারণের প্রতি উত্তেজক বিবৃতির অভিযোগ দায়ের করা হয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications