দিল্লিতে জারি স্বাস্থ্য জরুরি অবস্থা, বিষ বাতাস বাড়ছে হিসারেও

রাজধানী দিল্লি এখন ঢেকে আছে বিষ বাতাসের আস্তরণে। চরম খারাপ অবস্থা শহরের। বাসিন্দাদের প্রতিটি শ্বাসে বিষ ঢুকছে শরীরে। মুখে মাস্ক পরে বাইরে বেরোতে হচ্ছে বাসিন্দাদের।

রাজধানী দিল্লি এখন ঢেকে আছে বিষ বাতাসের আস্তরণে। চরম খারাপ অবস্থা শহরের। বাসিন্দাদের প্রতিটি শ্বাসে বিষ ঢুকছে শরীরে। মুখে মাস্ক পরে বাইরে বেরোতে হচ্ছে বাসিন্দাদের। এমনই আশঙ্কা জনক পরিস্থিতি গোটা রাজধানী শহরে।

দিওয়ালির পরে দূষণ বেড়েছে দিল্লিতে

দিওয়ালির পরে দূষণ বেড়েছে দিল্লিতে

দিওয়ালির বাজি পোড়ানোর দূষণ আর উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানার শুকনো খড় পোড়ানোর ধোঁয়া। দুয়ে মিলে একেবারে বিষাক্ত করে ফেলেছে দিল্লির বাতাস। দিল্লিতে এখন দূষণে মাত্রা প্রায় ৫০০ ছুঁই ছুঁই। জারি হয়েছে দূষণ জরুরি অবস্থা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে দিল্লির এখন যা অবস্থা তাকে সবচেয়ে খারাপ বলা যায়। এবছরে এখনও পর্যন্ত দিল্লির দূষণের মাত্রা সবচেয়ে খারাপ স্তরে পৌঁছেছে।

 মাত্রা ছাড়িয়েছে হিসারের দূষণ

মাত্রা ছাড়িয়েছে হিসারের দূষণ

বাতাসে দূষণের মাত্রা মাপতে গিয়ে রীতিমত ভয় পেয়ে িগয়েছেন পরিবেশকর্মীরা। হিসারের দূষণের মাত্রা পৌঁছেছে ৮০৫-এ। গুরুগ্রামের দূষণের মাত্রা ৫৮৫, গাজিয়াবাদের দূষণের মাত্রা ৪৯৬, গ্রেটার নয়ডার ৪৯৬, ফরিদাবাদ-৪৭৯, ফরিদাবাদের-৫৭৮। পরিস্থিতি এতোটাই উদ্বেগজনক যে নয়ডা দেশের সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছে।

দিল্লিতে জারি স্বাস্থ্য জরুরি অবস্থা

দিল্লিতে জারি স্বাস্থ্য জরুরি অবস্থা

দিল্লির বাতাসে দূষণের মাত্রা যে পর্যােয় পৌঁছেছে যে জারি করা হয়েছে স্বাস্থ্য জরুরি অবস্থা। পরিস্থিতি বিবেচনা করে ৫ নভেম্বর পর্যন্ত দিল্লির সব স্কুলে ছুটি ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এমনকী নিদের ২১ টি দফতরের কার্যকালের সময়সীমাও কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দিল্লি বাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে কেজরিওয়াল সরকার বিনামূল্যে মাস্ক বিলি করার সিদ্ধান্ত নিেয়ছেন। দিল্লিতে মাত্রা ছাড়া দূষণের কারণ পাঞ্চাব এবং হরিয়ানার শুকনো ফসল পোড়ানো বলে অভিযোগ করেছেন কেজরিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+