লাখ, কোটি ঋণখেলাপিদের জন্য ছাড়! বকেয়া ৫০ পয়সার জন্য নোটিস রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের
যত ছাড় ঋণখেলাপিদের জন্য। আর বকেয়া থাকা ৫০ পয়সার জন্য কিনা নোটিস। এমনটাই ঘটেছে রাজস্থানের একটি ব্যাঙ্কে।
যত ছাড় ঋণখেলাপিদের জন্য। আর বকেয়া থাকা ৫০ পয়সার জন্য কিনা নোটিস। এমনটাই ঘটেছে রাজস্থানের একটি ব্যাঙ্কে। জানা গিয়েছে ব্যাঙ্কটি রাষ্ট্রায়ত্ত। তবে নোটিশ পাঠালেও ৫০ পয়সার খেলাপি জিতেন্দ্র সিং যখন তা ব্যাঙ্কে দিতে যান, ব্যাঙ্ক কর্তৃপক্ষ তা নিতে অস্বীকার করে।

ঝুনঝুনু জেলার ক্ষেত্রির অভিযোগকারী জানিয়েছেন, রাতের অন্ধকারে তাঁর বাড়িতে গিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। ব্যাঙ্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শারীরিক অসুস্থতার কারণে, নিজের এই অভিযোগ নিয়ে ক্ষেত্রির লোক আদালতে যেতে পারেননি। যদিও তাঁর বাবা বিনোদ সিং যখন তাঁর পক্ষ নিয়ে ব্যাঙ্ক আধিকারিকদের কাছে যান, তখন তা জমা নিতে অস্বীকার করা হয়।
বিনোদ সিং জানিয়েছেন, ছেলে জিতেন্দ্রর পিছনের হার ভাঙা। সেই জন্য সে টাকা জমা দিতে ব্যাঙ্কে যেতে পারেনি। তাই তিনি গিয়েছিলেন। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই টাকা জমা নেয়নি।
আইনজীবী বিক্রম সিং জানিয়েছেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৫০ পয়সার জন্য নোটিশ পাঠিয়েছিল। তাঁর মক্কেল তা জমা দিয়ে নো অবজেকশন সার্টিফিকেট আনতে গিয়েছিল ব্যাঙ্ক থেকে। কিন্তু ব্যাঙ্ক তা নিতে অস্বীকার করেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications