কীভাবে ২০২১-এর সেন্সাস, বর্ণনা করলেন অমিত শাহ
পরবর্তী সেন্সাসের জন্য প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। উঠে আসছে নানা জল্পনা। অনেকে শঙ্কিতও বটে। এরই মধ্যে অমিত শাহ জানালেন ২০২১-এর সেন্সাসের কাজ করতে মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে।
পরবর্তী সেন্সাসের জন্য প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। উঠে আসছে নানা জল্পনা। অনেকে শঙ্কিতও বটে। এরই মধ্যে অমিত শাহ জানালেন ২০২১-এর সেন্সাসের কাজ করতে মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে। এদিন দিল্লিতে এক অনুষ্ঠানে এমনটাই বর্ণনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পেপার সেন্সাস থেকে ডিজিট্যাল সেন্সাসে তা রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন তিনি।

বহুমুখি আইডি কার্ডের কথাও বলেছেন অমিত শাহ। যার মধ্যে রয়েছে পাসপোর্ট, আধার, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২১-এর সেন্সাসে প্রথমবার ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার তৈরি করা হবে। তিনি বলেছেন, একটি কার্ডের মাধ্যমেই যাতে সব কিছু হয়, তা খুব জরুরি।
দেশের ১৪০ বছরের সেন্সাস ইতিহাসে এই প্রথমবার তথ্য সংগ্রহ করা হবে অ্যাপের মাধ্যমে। আর এই কাজে মানুষকে তাদের ফোন ব্যবহারের জন্য জোর দেওয়া হবে।
দেশে শেষবার সেন্সাসের কাজ হয়েছিল ২০১১ সালে। সেই সময় লোকসংখ্যা ছিল ১২১ কোটি।
এবছরের মার্চে সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, পরবর্তী সেন্সাসের কাজ হবে দুটি ধাপে। যার শুরুর দিন ধার্য করা হয়েছিল ১ মার্চ ২০২১। অন্যদিকে বরফ পড়ার কারণে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের জন্য সেই দিনটি হলে ১ অক্টোবর, ২০২০।












Click it and Unblock the Notifications