বাঘের হাত থেকে বাঁচতে মরার ভান, উপস্থিত বুদ্ধির জোরে প্রাণ রক্ষা যুবকের
বাঘের হাত থেকে বাঁচতে মরার ভান, উপস্থিত বুদ্ধির জোরে প্রাণ রক্ষা যুবকের
ছোটবেলায় দুই বন্ধুর গল্প আমরা প্রত্যেকেই পড়েছি যেখানে ভাল্লুকের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য এক বন্ধু গাছে উঠে বেঁচেছিল এবং অপর জন মরার ভান করে পড়েছিল। সে গল্পই এবার সত্যি হল মহারাষ্ট্রের তুমসির তহসিল গ্রামে।

ভাণ্ডার জেলার তুমসির তহসিল গ্রামে হঠাৎই আগমন ঘটে বাঘের। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের তাড়া খেয়ে রাস্তা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছিল বাঘ-মামা। এর মধ্যেই হঠাৎ বাঘের সামনে চলে আসে গ্রামের এক যুবক। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ আর এখানেই লুকিয়ে গল্পের আসল মোড়।
You want to see how does a narrow escape looks like in case of encounter with a #tiger. #Tiger was cornered by the crowd. But fortunately end was fine for both man and tiger. Sent by a senior. pic.twitter.com/1rLZyZJs3i
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 25, 2020
বিশালাকার বাঘকে দেখেই ছোটবেলার গল্পের এক বন্ধুর মত মরার ভান করে পড়ে থাকে ওই যুবক। বাঘ চড়ে বসেছে যুবকের দেহের উপর। ততক্ষণে অনেকেই মনে করেছেন এ যাত্রায় বুঝি আর ফিরল না যুবক। কয়েক সেকেন্ডের রোমহষর্ক এক ভিডিওতে এমনটাই উঠে এসেছে। হঠাৎই প্রাণের স্পন্দন না পেয়ে বাঘ-মামা চম্পট দিতেই সশরীরে উঠে বসল যুবক। মরার ভান করেই মৃত্যুর মুখ থেকে ফিরে এলো মহারাষ্ট্রের তুমসির তহসিল গ্রামের এই যুবক।
এই রোমহর্ষক ঘটনা মোবাইল-বন্দি করেছিলেন ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান।তাঁর শেয়ার করা এই ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ওই যুবক বুদ্ধিবলে রক্ষা পেলেও ঘটনায় এখনও অবধি তিন জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications