প্রয়োজনীয় খাদ্য, জল ছাড়াই টানা তিন দিন কর্ণাটক সীমান্তে আটকে অভিবাসী শ্রমিকের দল
প্রয়োজনীয় খাদ্য, জল ছাড়াই টানা তিন দিন কর্ণাটক সীমান্তে আটকে অভিবাসী শ্রমিকের দল
একটানা লকডাউনের মাঝেই গুজরাট থেকে কর্নাটক ফিরছিল অভিবাসী শ্রমিকদের একটা বড় দল। কিন্তু রাজ্যে প্রবেশাধিকার না মেলায় বর্তমানে টানা তিন দিন প্রয়োজনীয় খাবার, জল ছাড়াই তারা মহারাষ্ট্র- কর্ণাটক সীমান্তে আটকে ছিলেন বলে জানা যাচ্ছে।

অবশেষে বিরোধী দলীয় নেতা সিদ্ধারামাইয়া সহ শীর্ষস্থানীয় নেতাদের হস্তক্ষেপের পরে শুক্রবার দুপুরে ২ টো নাগাদ তাদের রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয় বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই একটানা তিন দিন অভিবাসী শ্রমিকদের এই দুরাবস্থার জন্য পুলিশ ও বেশ কয়েকজন আমলাকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।
এই অভিবাসী শ্রমিকের দলের মধ্যে বাগালকোট জেলা থেকেই রয়েছেন প্রায় ৩০ জন। প্রায় দুই মাস আহমেদাবাদে আটকে থাকার পরে অবেশেষ এদিন তারা রাজ্যে ফিরতে সমর্থ হয়। লকডাউনের বিধিনিষেধে খানিক শিথিল হওয়ার পর আহমেদাবাদ নগর প্রশাসন তাদের সড়ক পথে তাদের বাড়ি ফেরার অনুমতি দেয় বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications