পুণের সিরাম ইনস্টিটিউটে ভয়াবহ আগুন! করোনা টিকা প্রস্তুতকারক সংস্থায় দমকলের ৬টি ইঞ্জিন
পুণেতে অবস্থিত সেরাম ইনস্টিটিউটের বিল্ডিংয়ে এক নম্বর টার্মিনালের গেটে আগুন। দুর্ঘটনাস্থানে দমকলের অন্তত ৬টি ইঞ্জিন। তবে যেখানে আগুন লেগেছে সেখানে করোনা টিকা তৈরি হয় না। কিন্তু যাতে করোনা টিকা যে স্থানে তৈরি হয়, সেখানে আগুন না ছড়াতে পারে, তার জন্যে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে আগুন থেকে বাঁচাতে বিজ্ঞানীদের ইনস্টিটিউট থেকে বের করে আনা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, সেরাম ইনস্টিটিউটের দ্বিতীয় তলে আগুন লেগেছে। বিসিজি ভ্যাকসিন তৈরি হয় ওই জায়গায়। দুর্ঘটনাস্থান থেকে সব বিজ্ঞানীদের সুরক্ষিতভাবে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে।
সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড ভ্যাকসিনও প্রস্তত করে। তবে ক্যাম্পাসের যে অংশে আগুন লেগেছে সেখানে করোনার প্রতিষেধক কোভিশিল্ড তৈরির কাজ হয় না। কোভিশিল্ড তৈরির ইউনিট সুরক্ষিত রয়েছে। সেরাম ইনস্টিটিউটের পার্শ্ববর্তী এলাকা থেকে যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন। আগুন যাতে অন্য ইউনিটগুলিতে ছড়িয়ে না পড়ে, সেই দিকেও সজাগ রয়েছেন দমকলকর্মীরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications