ফের বিপাকে আজম খান, সপা সাংসদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ
জমি দখলের অভিযোগ তো ছিলই এবার আরও একটি নতুন অভিযোগ যোগ হল উত্তর প্রদেশের রামপুরের সপা সাংসদ আজম খানের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে ডাকাতির এফআইআর দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিস।
জমি দখলের অভিযোগ তো ছিলই এবার আরও একটি নতুন অভিযোগ যোগ হল উত্তর প্রদেশের রামপুরের সপা সাংসদ আজম খানের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে ডাকাতির এফআইআর দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিস।

জমি মাফিয়া আজম খান
রামপুরের সপা সাংসদ আজম খানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নতুন নয়। রাজনীতিতে প্রভাবশালী হওয়ার পর থেকেই নাকি উত্তর প্রদেশের রামপুর এবং সংলগ্ন এলাকার একাধিক জমি দখল করে নিয়েছেন তিনি। কৃষকদের জমি জোর করে দখল করেছেন সপা সাংসদ। এই নিয়ে পুলিসের খাতায় তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের রয়েছে। সেকারণেই আজম খানকে সরকারি ভাবে জমি মাফিয়া ঘোষণা করার কথা ভাবছে যোগী সরকার।

এবার ডাকাতির অভিযোগ
সপা সাংসদের বিরুদ্ধে এবার একটি নতুন অভিযোগ জমা পড়েছে উত্তর প্রদেশ পুলিসের কাছে। রামপুরের পুলিস সুপার জানিয়েছেন, ননহে নামে এক ব্যক্তি আজম খানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগের পাশারািশ তাঁর টাকা পয়সা, গয়না, পালিত গরু লুঠ করার অভিযোগ করেছেন। অভিযোগকারীর দাবি তাঁকে বিকল্প জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আজম খান কিন্তু তা আর কোনওদিনই দেননি। তদন্তকারী আধিকািরক জানিয়েছেন, অভিযোগকারীর অভিযোগ সঠিক। এবং তাঁরা আজম খানের বিরুদ্ধে ডাকাতির মামলার কদন্ত শুরু করেছেন।

আজম খানের জামিনের আবেদন নাকোচ
সমাজবাদী পার্টির বিতর্কিত নেতা আজম খানের বিরুদ্ধে ২৯টি জমি দখলের অভিযোগ রয়েছে। শুধু আলিয়াগঞ্জের কৃষকরাই তাঁর বিরুদ্ধে ২৮টি অভিযোগ দায়ের করেছেন। সেই মামলার থেকে অব্যহতি পেতে সপা সাংসদ আগাম জামিনের আবেদন জানান। কিন্তু গত বুধবারই তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এতে একটু বেকায়দায় পড়েছেন সপা সাংসদ
শুধু জমি দখল নয় আজম খানের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করারও অভিযোগ রয়েছে। কয়েকদিন আগেই সংসদে স্পিকারের আসনে থাকা বিজেপির মহিলা সাংসদকে উদ্দেশ্যকরে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তার জেরে খারিজ হতে বসেছিল তাঁর সাংসদ পদ। শেষে ভরা সংসদে ক্ষমা চেয়ে সেই বিতর্ক থেকে রেহাই পান তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications