করোনা সংক্রামিত দেশ থেকে ৯৪৮ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

করোনা সংক্রামিত দেশ থেকে ৯৪৮ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

করোনা বিধ্বস্ত দেশগুলি থেকে ভারতীয়দের উদ্ধার করার দিকেই এখন বেশি নজর দিচ্ছে সরকার। বুধবার এমনই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত ৪৮ জন বিদেশি সহ ৯৪৮ জন ভারতীয়কে করোনা বিধ্বস্ত দেশগুলি থেকে উদ্ধার করা হয়েছে। ইতালি এবং ইরানের অবস্থা সবচেয়ে সংকটজনক।

৯০০ ভারতীয় উদ্ধার

৯০০ ভারতীয় উদ্ধার

করোনা বিধ্বস্ত বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সরকার। সেদিকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ৯০০ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে করোনা বিধ্বস্ত দেশগুলি থেকে। এছাড়াও ৪৮ জন বিদেশিকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশি, মালদ্বীপ, মালেশিয়ান, মার্কিনি, শ্রীলঙ্কানও রয়েছেন। এমনই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

ইতালি ও ইরাকের অবস্থা সংকটজন

ইতালি ও ইরাকের অবস্থা সংকটজন

করোনা বিধ্বস্ত ইতালি ও ইরাকের অবস্থা সবচেয়ে সংকটজনক। সেখানে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতালিতে ভারতীয়দের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। সেখান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার সবরকম চেষ্টা চালাচ্ছে সরকার। ইরানের অবস্থাও অত্যন্ত সংকটজনক। সেখান থেকেও ভারতীয়দের উদ্ধারের চেষ্টা চলছে। বিশ্বের প্রায় ৯০টি দেশে করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।

ভারতে সংক্রমণ বাড়ছে

ভারতে সংক্রমণ বাড়ছে

ভারতে ইতিমধ্যেই করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। ৬৩তে পৌঁছে গিয়েছে ভারতে করোনা ভাইরাস সংক্রমণ। কর্নাটকের কালবুর্গিতে একজনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এই নিয়ে আতঙ্ক বাড়ছে গোটা দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+