নৌবাহিনীর যুদ্ধজাহাজ জলস্বতে দেশে ফিরলেন মলদ্বীপে আটকে পড়া ৬৯৮ ভারতীয়
মলদ্বীপ থেকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ জলস্বতে শুক্রবার রাতে দেশে ফিরলেন ৬৯৮ জন ভারতীয়। এদের মধ্যে ৫৯৫ জন পুরুষ, ১০৩ জন মহিলা রয়েছেন। এই ১০৩ জন মহিলার মধ্যে আবার ১৯ জন সন্তান সম্ভবা। অপারেশন সমুদ্র সেতুর মাধ্যমে এদের দেশে ফিরিয়ে আনা হল।

করোনর জেরে বিশ্বজুড়ে যেই লকডাউন চলছে তাতে বিভিন্ন দেশে আটকে পড়েছেন বহু ভারতীয়। সেই সব ভারতীয়দের দেশে ফেরানোর কথা বলা হয়েছিল কেন্দ্রের তরফে। আর সেই মতো মঙ্গলবার সকালেই ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ রওনা দিয়েছিল মালদ্বীপ ও সংযুক্ত আরব আমীরশাহির উদ্দেশ্যে।
লকডাউনের কারণে মালদ্বীপে আটকে পড়া ভআরতীয়দের উদ্ধারের দায়িত্ব ছিল জলস্বর উপর। নৌবাহিনীর আইএনএস জলস্বতে ৬৯৮ জনকে ফিরিয়ে আনা হল। মলদ্বীপের মেল থেকে আটক ভারতীয়দের নিয়ে ছাড়ে যুদ্ধজাহজটি। ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র শুক্রবার রাতে এই বিষয়টি টুইট করে জানান।
অন্যদিকে সাদার্ন ন্যাভাল কমান্ডের অধীনে থাকা আইএনএস শার্দূল দুবাইয়ের ভারতীয়দের আনতে রওনা হয়েছে। এও জানা গিয়েছে, ফেরার পথে কোচিতে এসেছে পৌঁছবে এই তিনটি জাহাজ। জানা গিয়েছে, এই তিনটি জাহাজ ছাড়াও আরও ১৪টি জাহাজকে এই কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে।
যে সকল ভারতীয়রা দেশে ফিরতে চাইছেন তাঁদের ফেরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই অপারেশনে যাতে নৌবাহিনীর সদস্যরা কোভিড-১৯ আক্রান্ত না হন সেদিকে নজর দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে চারটি ওয়েস্টার্ন কম্যান্ডে, আরও চারটি ইস্টার্ন ন্যাভাল কম্যান্ডে, বাকি তিনটি দক্ষিণ কম্যান্ডে আর কয়েকটি আন্দামান ও নিকোবর কম্যান্ডে রাখা রয়েছে।












Click it and Unblock the Notifications