Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৮ মাসে ৮ সন্তানের মা ৬৫ বছরের বৃদ্ধা! জাতীয় প্রকল্পের টাকা পেয়ে তাজ্জব বিহারের লীলা দেবী

১৮ মাসে ৮ সন্তানের মা ৬৫ বছরের বৃদ্ধা! জাতীয় প্রকল্পের টাকা পেয়ে তাজ্জব বিহারের লীলা দেবী

শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে শিল্পে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অভাব নেই। কিন্তু সেই প্রকল্পে কতটা উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ, আর কতটা মিশছে জল সেই নিয়েই বিরাট প্রশ্ন তুলে দিলেন বিহারের ৬৫ বছরের বৃদ্ধা লীলা দেবী। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য সংক্রান্ত একাধিক প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য, ন্যাশনাল হেলথ মিশনের অন্তর্ভুক্ত 'ন্যাশনাল মেটারনিটি বেনিফিট স্কিম'। এবার এই প্রকল্প ঘিরেই আর্থিক নয়ছয়ের ঘটনা প্রকাশ্যে।

১৮ মাসে ৮ সন্তানের মা ৬৫ বছরের বৃদ্ধা!

১৮ মাসে ৮ সন্তানের মা ৬৫ বছরের বৃদ্ধা!

বিহারের মুজফফরপুরের মুসাহারি ব্লকের বাসিন্দা ৬৫ বছরের লীলা দেবী ২১ বছর আগে চতুর্থ সন্তানের জন্ম দিয়েছিলেন। অথচ, তার নামেই ঢুকছে ন্যাশনাল স্কিমের টাকা। স্কিমের রেকর্ড অনুযায়ী, ১৮ মাসে নাকি ৮ সন্তানের জন্ম দিয়েছেন লীলা দেবী। আর তার জন্যেই দেদার ঢুকছে টাকা, অথচ লীলা দেবীর কথা অনুযায়ী তার শেষ বা চতুর্থ সন্তানের বয়স ২১ বছর। তবে এই ৮ সন্তান কবে জন্ম দিলেন সেই অঙ্ক কিছুতেই মেলাতে পারছেন না লীলা দেবী!

সন্তান জন্ম দিলে মা পাবেন ১৪০০, আর আশা কর্মী পাবেন ৬০০

সন্তান জন্ম দিলে মা পাবেন ১৪০০, আর আশা কর্মী পাবেন ৬০০

'ন্যাশনাল মেটারনিটি বেনিফিট স্কিম' অনুযায়ী সন্তানের জন্ম দিলে মা'কে এবং তার প্রসবে সহায়তাকারী আশাকর্মীকে টাকা দেওয়া হয়। গর্ভবতী মহিলাদের হাসপাতালে প্রসব করার জন্য উৎসাহিত করতেই এই উদ্যোগ নেয় কেন্দ্র। এক্ষেত্রে, সন্তান জন্ম দিলে মা'কে ১৪০০ টাকা ও আশাকর্মীকে সাহায্যের জন্য ৬০০ টাকা দেওয়া হয়। এবার সেই টাকা তার নামে এসেছে জেনেই তাজ্জব লীলা দেবী।

টাকা ঢুকলেও হৃদিশ নেই অ্যাকাউন্টের!

টাকা ঢুকলেও হৃদিশ নেই অ্যাকাউন্টের!

লীলা দেবী নাকি ১৮ মাসে ৮ বার মা হয়েছেন। এমন রেকর্ডই উঠে এসেছে তার নামে। কিন্তু কোথায় সেই অ্যাকাউন্ট আর কোথায়ই বা টাকা! এই প্রসঙ্গে লীলা দেবী জানান,তার নামে টাকা এসেছে দেখে গত সপ্তাহেই তিনি গ্রাহক পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করেন। ৮ বাচ্চার মা অথচ তার অ্যাকাউন্ট কোথায় জিজ্ঞেস করতেই তাকে হালকা হুমকি দিয়ে জানানো হয় তিনি যেন কোনও অভিযোগ না দায়ের করেন। তার নামে আসা ওই টাকা যথাস্থানে ফেরৎ চলে যাবে বলেও জানানো হয় তাকে।

এই প্রথম নয়! একই ঘটনার নজির রয়েছে আরও

এই প্রথম নয়! একই ঘটনার নজির রয়েছে আরও

জানা যাচ্ছে এই জেলায় এই ঘটনা নতুন নয়। এর আগেও প্রায় ৫০ জন বৃদ্ধার সাথে ঘটেছে এই একই ঘটনা। তাদের অজান্তেই মা হয়ে গেছেন তারা, এমনকি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আবার সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে অভিযোগ। শান্তি দেবী নামে আর এক মহিলার রেকর্ড বলছে,একই দিনে ১০ ঘন্টার ব্যবধানে নাকি দুই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ৫৯ বছর বয়সী সাবিনা খাতুনের সাথেও এই একই ঘটনা ঘটেছে বলে খবর।

অবশেষে নড়েচড়ে বসলেন জেলাশাসক

অবশেষে নড়েচড়ে বসলেন জেলাশাসক

একের পর এক ঘটনা প্রকাশ্যে আসার পর অবশেষে টনক নড়েছে জেলাশাসক চন্দ্রশেখর সিংয়ের। অবিলম্বে বিষয়টি নিয়ে তিনি তদন্তের নির্দেশ দেন বলেও জানা যাচ্ছে। অন্যদিকে, ওই জেলার স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের দাবি,তিনি নিজেও জানেন না যে ঠিক কীভাবে এমনটা সম্ভব হল। ব্যাঙ্কের সব লেনদেন আধার ব্যবস্থার মাধ্যমেই সুরক্ষিত বলেও জানিয়েছেন তিনি। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে আপাতত টিকির দেখা নেই ওই কাস্টমার সার্ভিস পয়েন্টের অপারেটর সুশীল কুমারের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+