বেঙ্গালুরুতে যৌন নির্যাতনের শিকার ৬ বছরের বালিকা, রক্ষা পেল না প্রাণেও!
ফের নির্যাতনের শিকার এক নাবালিকা। এমনকি শুধু নির্যাতন নয়, নির্যাতনের পর খুন করা হয়েছে ওই স্কুল পড়ুয়াকে। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বেঙ্গালুরুতে। ছয় বছর বয়সী একটি মেয়েকে যৌন নির্যাতন ও হত্যা করা হয়েছে বলে সিনিয়র পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (পূর্ব), ডি দেবরাজ, এদিন এই প্রসঙ্গে বলেন, ৬ বছরের মেয়েকে যৌন নির্যাতন এবং হত্যা করার জন্যে সন্দেহভাজন অভিষেক কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বিহারের একজন শ্রমিক বলে জানা যাচ্ছে।

এই ঘটনাটি ঘটেছে রামমূর্তি নগর থানার সীমান্ত এলাকায়। সেখানে ঐ অভিযুক্ত কী করতে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত, এই ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে এতোটুকু তথ্যই প্রকাশ্যে আনা হয়েছে।
যা জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি যেমন বিহারের বাসিন্দা এবং বেঙ্গালুরুতে দিনমজুর হিসেবে কাজ করছিল। ঠিক তেমনি নির্যাতিতা মেয়েটিও একজন দিনমজুরের মেয়ে ছিল।
পুলিশ জানিয়েছে যে তারা কিছু গুরুত্বপূর্ণ প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করেছে এবং গ্রেফতার করেছে। অপরাধের পিছনে উদ্দেশ্য বা মোটিভ খুঁজে বের করতে এবং অন্যান্য সম্ভাব্য দিকগুলি অন্বেষণ করতে পুলিশ এখন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে।
ভারতীয় দণ্ডবিধির (IPC) ধারা ৩২৩, ৩২৪, ৩৭৬, এবং ৩০৭ এবং যৌন অপরাধ আইন (POCSO) ২০১২ থেকে শিশুদের সুরক্ষার ধারা ৪ এবং ৬ এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
এর আগে শুক্রবার, একটি মেয়ে অভিযোগ করেছিল যে ১৬ বছর বয়সে তাকে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল। কেরালা পুলিশ এখনও পর্যন্ত অন্তত চারটি এফআইআর নথিভুক্ত করেছে এবং ১৫ জন অভিযুক্তকে এই ঘটনার জন্যে গ্রেপ্তার করেছে। মেয়েটি, এখন ১৮ বছর বয়সী, আর তারপরই একাধিক ধর্ষণের বিষয়টি সে প্রকাশ্যে এনেছে। যার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, যৌন নিপীড়নের ঘটনায় ৬০ জনেরও বেশি লোক জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এখানে উল্লেখ করা দরকার যে শিশু কল্যাণ কমিটি কাউন্সেলিং পরিচালনা করার সময় বিষয়টি প্রকাশ্যে আসে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ওই ১৮ বছর বয়সী কিশোরীর আচরণে লক্ষণীয় পরিবর্তন দেখতে পেয়ে প্যানেলকে অবহিত করার পরে কাউন্সেলিং করা হয় তাঁর, আর তারপরই সম্পূর্ণ ঘটনা প্রকাশ্যে আসে।
এই ঘটনা নিয়ে যখন তৎপর প্রশাসন, তখন ৬ বছরের নাবালিকার এই ঘটনা প্রকাশ্যে এলো। স্বাভাবিক ভাবেই পরপর এই দুই ঘটনায় বেঙ্গালুরুতে মেয়েদের নিরাপত্তা, প্রশ্ন চিহ্নের মুখে চলে এসেছে।












Click it and Unblock the Notifications