লকডাউন ভাঙার অপরাধে ৬ মাসের শিশুর বিরুদ্ধে এফআইআর! কোথায় ঘটল এমন

লকডাউন ভাঙার অপরাধে ৬ মাসের শিশুর বিরুদ্ধে এফআইআর! কোথায় ঘটল এমন

লকডাউন ভাঙার অপরাধে এবার ২ শিশুর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। এমন আজব ঘটনা ঘটেছে উত্তরকাশীতে। যাদের বিরুদ্ধে এফআইআর লাহু করা হয়েছে,তাদের একজন ৬ মাসর শিশু আর আরেকজন ৩ বছরের শিশু।

লকডাউন ভাঙার অপরাধে ৬ মাসের শিশুর বিরুদ্ধে এফআইআর! কোথায় ঘটল এমন

গোটা ঘটনায় তাজ্জব এলাকাবাসী। উল্লেখ্য, উত্তরকাশীতে লকডাউন ভাঙার অপরাধে ৫১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদের মধ্যে ২ জন শিশু রয়েছে। প্রশ্ন উঠেছে দুধের শিশু কীভাবে লকডাউনের নিয়ম ভাঙতে পারে বা তাদের আইনি ব্যবস্থার আওতায় কীভাবে আনা যায়?

গোটা বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। প্রসঙ্গত, আইন অনুযায়ী ৮ বছরের নিচে কারোর বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় না। তবে উত্তরকাশীর এই ঘটনা অবাক করছে অনেককেই। ঘটনার জেরে চরম হেনস্থার মধ্যে পড়েছেন শিশুদের অভিভাবকরা।

এদিকে, উত্তরাখন্ডে ক্রমেই সুস্থতার পথে বহু করোনা আক্রান্ত। সেখানে ৪৭ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন। একথা জানিয়েছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+