ধুমপান না করা কর্মীদের অতিরিক্ত ছয়দিনের ছুটি!
ধুমপান না করলে কর্মীদের অতিরিক্ত ছয়দিনের ছুটি দেয়ার ঘোষণা দিয়েছে জাপানের একটি সংস্থা। টোকিওর বিপণন সংস্থা পিয়ালা ইনকরপোরেশন সম্প্রতি এই সিদ্ধান্ত ঘোষণা করে। সিগারেট বিরতিতে নষ্ট হওয়া সময় অধূমপায়ীদের সঙ্গে সমন্বয় করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংস্থাটির অফিস ২৯ তলায়। ফলে কর্মীদের সিগারেট খেতে হলে বেসমেন্টে যেতে হয়। এর জেরে গড়ে ১৫ মিনিটের মতো সময় ব্যয় হয়। এই নিয়ে অধুমপায়ীদের মধ্যে বিরক্তির সৃষ্টি হলে তারা সংস্থার প্রধানের কাছে অভিযোগ করেন। পরে সিদ্ধান্ত হয়, যারা ধুমপান করেন না এমন কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে ছয় দিনের অতিরিক্ত ছুটি দেয়া হবে।
পিয়ালা ইনকের মুখপাত্র হিরোতাকা মাতসুসিমা জানিয়েছেন, ধুমপান করেন না এমন এক কর্মী অভিযোগ করেন যে, ধুমপান বিরতি বেশ একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরে যারা ধুমপান করেন না এমন মানুষদের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত হয়।
সংস্থার প্রধান নির্বাহী তাকাও আসুকা বলেছেন, কর্মচারীদের জরিমানা করার চেয়ে ইন্সেন্টিভ দেয়ার মাধ্যমে ধুমপান ছাড়ার বিষয়টি বেশি উৎসাহিত করবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications