একদিনেই করোনা আক্রান্তের হাফসেঞ্চুরি তামিলনাড়ুতে, নেপথ্যে সেই নিজামুদ্দিন!
করোনা প্রকোপের প্রবল ধাক্কা খেয়েছে দিল্লি। সৌজন্যে, দিল্লির একটি মসজিদে হওয়া ধর্মীয় সমাবেশ। সেখান থেকে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ, যা ঠেকাতে একরম প্রায় ব্যর্থ অরবিন্দ কেজরিওয়াল সরকার। ওই সমাবেশে যোগ দিয়ে বহু মানুষ করোনা আক্রান্ত এবং ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। এরপরই হজরত নিজামুদ্দিন মসজিদটি বন্ধ করে দেওয়া হয়।

তবলিগ-ই-জামাতের মসজিদে করোনা সংক্রমণ
দিল্লির পশ্চিম নিজামুদ্দিনে তবলিগ-ই-জামাতের মসজিদ থেকে কমপক্ষে ৮৫০ জনকে অন্য একটি জায়গায় কোয়ারান্টাইন করে রাখা হয়েছে বলে খবর। এদের মধ্যে ৪০০ জনেরও বেশি জনের শরীরে করোনা সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছে বলে জানা যায়।

একদিনেই তামিলনাড়ুতে আক্রান্ত ৫৭ জন
এদিকে এই অবস্থাতেই একদিনে সব থেকে বেশি করোনা আক্রান্তের হদিশ মিলল তামিলনাড়ুতে। মঙ্গলবার সকালেই তামিলনাড়ুতে ৪৫ জনের সংক্রমিত হওয়ার খবর প্রকাশ করেছিল স্বাস্থ্য মন্ত্রক। পড়ে দিন গড়াতে আরও ১২ জনের শরীরে এই সংক্রমণের খোঁজ মেলে। এর জেরে একদিনে তামিলনাড়ুতে ৫৭ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে। এর জেরে সে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৪ জন হয়েছে।

দিল্লির মসজিদ থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে করোনা
প্রসঙ্গত, গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত নয়, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও বিভিন্ন মানুষজন এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকেই ব্যাপক হারে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবর।

পুলিশ ব্যবস্থা নিচ্ছে মওলানার বিরুদ্ধে
সংক্রমণের ঘটনায় দিল্লির ওই মসজিদের মওলানার বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার। এদিকে অনুষ্ঠানে যোগ দেওয়ার পর করোনা সংক্রমণের কারণে প্রাণ খোয়াতে হল তেলেঙ্গানার ৬ বাসিন্দাকে, মারা গেছেন শ্রীনগরেরও এক ব্যক্তি।

আন্দামানেও পৌঁছেছে করোনা
এদিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ওই জমায়েতে অংশ নেওয়া ৯ ব্যক্তির মধ্যে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে। পাশাপাশি তাঁদের মধ্যে এক ব্যক্তির স্ত্রীর দেহেও মিলেছে ওই মারণ ভাইরাস সংক্রমণের প্রমাণ।












Click it and Unblock the Notifications