Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাছা হয়েছে ৫২৫ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবক, কিভাবে চলছে ২-১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিনের ট্রায়াল

একনজরে ২-১৮ বছর বয়সীদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল প্রক্রিয়া

করোনায় কাবু গোটা দেশ। এদিকে দ্বিতীয় পর্বের করোনার বাড়বাড়ন্তের সঙ্গে গোটা দেশে পাল্লা দিয়ে বাড়ছে টিকা সঙ্কট। এদিকে এখনও পর্যন্ত দেশে করোনাকে বাগে আনতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকেই হাতিয়ার করছে কেন্দ্র। তবে সবই প্রাপ্তবয়ষ্কদের জন্য। কিন্তু সম্প্রতি ২ থেকে ১৮ বছর বয়সীদের উপরে কোভ্যাক্সিনের ট্রায়ালে ভারত বায়োটেক-কে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

চড়ছে আশার পারদ

চড়ছে আশার পারদ

এদিকে এর আগে ১২ বছরের ঊর্ধ্বে কোভ্যাক্সিন দেওয়ার ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেক। কিন্তু প্রতিষেধক নিয়ে আসার আগে দীর্ঘদিন ধরেই শিশুদের উপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়ে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল-এর কাছে দরবার করেছিল ভারত বায়োটেক। অবশেষে দেশের সঙ্কটময় পরিস্থিতির কথা মাথায় রেখেই তাদের প্রস্তাবে সায় দেয় কেন্দ্র।

 ৫২৫ জন স্বাস্থ্যবান শিশু-কিশোরদের উপরেই চলবে ট্রায়াল

৫২৫ জন স্বাস্থ্যবান শিশু-কিশোরদের উপরেই চলবে ট্রায়াল

সূত্রের খবর, মঙ্গলবার হায়দরাবাদে ভারত বায়োটেকের সঙ্গে কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা বৈঠকে বসেন বলে জানা যায়। তারপরেই নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত। দিল্লি এবং পাটনার এইমস, নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে শিশু ও কিশোরদের ওপর এই ট্রায়াল চলবে। মোট ৫২৫ জন স্বাস্থ্যবান শিশু-কিশোরদের ওপর প্রয়োগ করা হবে বলেও জানা যাচ্ছে।

 শিশুদের শরীরে এই টিকা কতটা কার্যকরী ?

শিশুদের শরীরে এই টিকা কতটা কার্যকরী ?

এদিকে হায়দরাবাদের ভারত বায়োটেক ও ইণ্ডিয়ান ইন্সস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের হাত ধরেই প্রথম তৈরি হয় কোভ্যাক্সিন। শুরুতে কোভ্যাক্সিন নিয়ে কিছু জটিলতা, এমনকী পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা সামনে বর্তমানে সেরকম আরও কোনও অভিযোগ উঠে আসছে না। তবে শিশুদের শরীরে এই টিকার প্রভাব কেমন হবে তা নিয়ে জল্পনা চলছে স্বাস্থ্য মহলের অন্দরেও।

 একাধিক বেসরকারি সংস্থার হাতে তৈরি হবে কোভ্যাক্সিন

একাধিক বেসরকারি সংস্থার হাতে তৈরি হবে কোভ্যাক্সিন

এদিকে টিকা সঙ্কটে ভুগছে গোটা দেশ তখন বারবারই টিকা স্বত্ব সর্বজনীন করার দাবী উঠেছে বিভিন্ন মহল থেকে। এমতাবস্থায় টিকা উত্পাদনে গতি আনতে এবার কোভ্যাক্সিন তৈরিতে ইচ্ছুক সংস্থাদের পাশে পেতে চাইল কোভ্যাক্সিন। অন্যদিকে ভারত বায়োটেক ও কেন্দ্র দুজনেই যে বর্তমানে কোভ্যাক্সিনের টিকা ইচ্ছুক সংস্থাদের দিয়ে তৈরি করাতে প্রস্তুত তা শুক্রবার জানিয়েছেন এক কেন্দ্রীয় উপদেষ্টা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+