অমিত শাহ সহ ৫০৩ জন সাংসদ সম্পত্তির হিসেব দেননি, প্রকাশ্যে আনল আরটিআই

অমিত শাহ সহ ৫০৩ জন সাংসদ সম্পত্তির হিসেব দেননি, প্রকাশ্যে আনল আরটিআই

২০১৯ সালের লোকসভা ভোটের পর নির্বাচিত সব জনপ্রিতিনিধিদের সম্পত্তির হিসেব দিতে হয়। ৯০ দিনের মধ্যে সম্পত্তির হিসেব দিতে হয়। এমনটাই আইন। কিন্তু এখনও পর্যন্ত অমিত শাহ সহ ৫৪৩ জন জনপ্রিতিনিধর মধ্যে ৫০৩ জন জনপ্রতিনিধি তাঁদের সম্পত্তির হিসেব দেননি।

অমিত শাহ সহ ৫০৩ জন সাংসদের সম্পত্তির হিসেব দেননি, প্রকাশ্যে আনল আরটিআই

২০০৪ সালের আইন অনুযায়ী সাংসদ পদে বসার পর একজন সাংসদকে তাঁর সব স্থাবর অস্থাবর সম্পত্তি, সন্তানের হিসেব, কতজন তাঁর উপর নির্ভরশীল সব তথ্য পেশ করতে হয়। কিন্তু মোদী সরকারের প্রায় কোনও সাংসদই সেই তালিকা জমা দেননি। কাশিপুরের এক সমাজকর্মী নদিমউদ্দিনের দায়ের করা আরটিআই প্রেক্ষিতে এই রিপোর্টই প্রকাশ্যে এসেছে।

লোকসভার সচিবালয়ের কাছ থেকে জানা গিয়েছে ২০১৯ সালের িডসেম্বর মাস পর্যন্ত ৫০৩ জন জনপ্রতিনিধির কেই সম্পত্তির হিসেব জমা দেননি। মাত্র ৩৬ জন সাংসদ তাঁদের সম্পত্তির হিসেব দিয়েছেন। তারমধ্যে ২৫ জন বিজেপি সাংসদ, ৮ জন তৃণমূল কংগ্রেস সাংসদ, একজন বিজেডি, একজন শিবসেনা এবং একজন এডিএমকে-র। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, রমেশ পোখরিয়াল, রবিশঙ্কর প্রসাদ তাঁদের সম্পত্তির হিেসব দিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নির্মলা সীতারামন, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এঁরা কেউ সম্পত্তির হিসেব দেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+