নিলামে উঠবে ৫০০ টি খনি, পরিকাঠামো খাতে ৫০ হাজার কোটির বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

এদিন কয়লা, খনিজ, প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুত, বিমানবন্দর, পারমাণবিক শক্তি সহ মোট আটটি খাতে বড় সংস্কার আনার কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানেই কয়লা পরিবহণের পরিকাঠামো তৈরিতে ৫০ হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলেও জানান তিনি। এছাড়া কয়লা ও খনিজ পদার্থ উত্তোলনের বিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপের কথা জানান অর্থমন্ত্রী।

কয়লা ব্যবহারকে পরিবেশবান্ধব বানাতে ইনসেটিভের ঘোষণা

কয়লা ব্যবহারকে পরিবেশবান্ধব বানাতে ইনসেটিভের ঘোষণা

এবার থেকে বেসরকারি সংস্থাও কয়লা উত্তোলন করতে পারবে । আত্মনির্ভর ভারত অভিযানে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে আজ চতুর্থ দফার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাছাড়া কয়লাকে পরিবেশবান্ধব বানাতে তা থেকে গ্যাস তৈরি করলেও সরাকরের তরফে বিশেষ ইনসেনটিভ পাওয়া যাবে বলে জানান তিনি।

নিলামের মাধ্যমে কোলবেডে নিষ্কাশনের কাজ চলবে

নিলামের মাধ্যমে কোলবেডে নিষ্কাশনের কাজ চলবে

নির্মলা সীতারমন বলেন, 'এতদিন কয়লা ক্ষেত্রে সরকারের একাধিপত্য ছিল। এবার তা সরানো হল। কোলবেড নিলাম করা হবে। নিলামের মাধ্যমেই কোলবেডে নিষ্কাশনের কাজ চলবে। এর পাশাপাশি কয়লা খননের পর তা সরিয়ে নেওয়ার জন্য যথাযথ পরিকাঠামো তৈরি করা হবে। এই পরিকাঠামো তৈরিতে ৫০ হাজার কোটি টাকা ব্যয় করবে সরকার।'

কয়লার কমার্শিয়াল মাইনিং

কয়লার কমার্শিয়াল মাইনিং

নির্মলা সীতারমন আরও বলেন, 'কয়লার কমার্শিয়াল মাইনিং হলে তা বাজারের জন্য ভালো হবে। ভারত বিশ্বে তৃতীয় সব থেকে বড় কয়লার উৎপাদক। তা সত্ত্বেও আমাদের পাওযার সেক্টরে মাঝে মাঝে কয়লার ঘাটতি দেখা যায়। ৫০টি নতুন ব্লকের নিলাম হবে। এক্ষেত্রে বক্সাইট ও কয়লা খনিগুলিকে একসঙ্গে নিলামে তোলা হবে। এই সমস্ত কার্যকলাপকে আলাদা আলাদাভাবে না করে এক ছাতার তলায় আনা হচ্ছে। এতে এই ক্ষেত্রের আরও উন্নতি ঘটবে।'

 ৫০০ খনি নিলামে উঠবে

৫০০ খনি নিলামে উঠবে

এছাড়া খনিজ ক্ষেত্রে সিঙ্গল উইন্ডো সিস্টেম আনা হবে বলে জানান অর্থমন্ত্রী। এর মানে এবার থেকে উত্তোলন ও উৎপাদন একই সংস্থাকে বরাত দেওয়া যাবে। তিনি বলেন, 'বেশি উৎপাদক এলে দেশে কয়লার ঘাটতি কমবে। যারা সময়ের আগে খণন শেষ করবে, তাদের জন্য ইনসেনটিভ থাকবে। লাভের ভাগাভাগিতেও তাদের রিবেট দেওয়া হবে। কয়লা খণির জন্য ওপেন মার্কেট নিলাম করা হবে। ৫০০ খনি নিলামে উঠবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+